,

এরশাদের জাপার ভবিষ্যৎ বলে দিলেন গোলাম মাওলা রনি!

news-image

সদ্য প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি নিয়ে ভবিষ্যৎ বাণী করেছেন সম্প্রতি বিএনতি যোগ দেয়া রাজনৈতিক নেতা ও কলাম লেখক গোলাম মাওলা রনি। আজ সোমবার (১৫ জুলাই) নিজের ভেডিরফাইড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এ ভবিষ্যৎ বাণী করেন। তার স্ট্যাটাসটি জুমবাংলার পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

এরশাদের জাতীয় পার্টির ভবিষ্যত নির্ভর করছে আওয়ামী লীগের উপর ! প্রধানমন্ত্রী যার প্রতি দয়া করবেন – তিনিই হবেন পার্টি চেয়ারম্যান ! অন্যদিকে, প্রধানমন্ত্রীর করুনা ছাড়া জাতীয় পার্টি সংসদে তাদের নেতা নির্বাচন করতে পারবে না !

এরশাদের ভাই জনাব জিএম কাদের এবং প্রথম স্ত্রী রওশন এরশাদ উভয়কেই এবার প্রধানমন্ত্রীর নিকট নিজেদের আনুগত্য প্রমান করতে হবে ! আওয়ামী আদর্শের কোষ্ঠী পাথরে মাথা রেখে তাদেরকে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে নিজেদের সক্ষমতা প্রমান করতে হবে ! তা না হলে ভাগ্যের সিকা ঝুলবে না !

উল্লেখিত কর্ম করতে গিয়ে আগামী কয়েক দিনে বহু নাটক, বহু সিনেমা এবং পুতুল নাচের মহড়া হবে ! এরশাদের বারিধারার বাসা, বনানী অফিস, কাকরাইল অফিস এবং রংপুর পল্লীনিবাসে হাতাহাতি বা আরো অনেক মন্দ কিছু ঘটতে পারে ! আর তখন জাতীয় পার্টির লোকজন মর্মে মর্মে বুঝবেন যে জনাব এরশাদ বিগত দিনে কতটা কষ্ট করে দল চালিয়েছেন ! উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেন মুহাম্মদ এরশাদ রবিবার (১৪ জুলাই) মারা গেছেন।

https://www.facebook.com/golammaularonymp/posts/2432515960143678

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর