,

টমেটো ছাড়াই তৈরি হয় টমেটো সস, ২০ লাখ টাকা জরিমানা

news-image

বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসান ফুড প্রোডাক্টস, এসআলম খান কনজ্যুমার অ্যান্ড বেভারেজ প্রোডাক্টস লিমিটেড ও এসএস ফুড প্রোডাক্টস নামে তিনটি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পাশাপাশি ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- মুরসালিন, ফারুক হোসেন, রিপন, রাকিবুল, সাজিদুল ইসলাম ও ইমন।

র‌্যাব-১১-এর মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, হাসান ফুড প্রোডাক্টস, এসআলম খান কনজ্যুমার অ্যান্ড বেভারেজ প্রোডাক্টস লিমিটেড ও এসএস ফুড প্রোডাক্টস নামে তিনটি প্রতিষ্ঠান বিএসটিআইয়ের অনুমোদনবিহীন নকল ট্রপিকো লিচি ড্রিংকস, ম্যাজিক স্ট্রবেরি জেলি, গ্রিন বিস্কুট, টনি অরেঞ্জ ড্রিংকস, মায়া লিচি ড্রিংকস, প্রাণ লিচি ফ্লেভার, ম্যাজিক লিচি, ডক্টরস ফ্রুটু, দারুচিনি সস, দারুচিনি সরিষার তেল উৎপাদন করে বাজারজাত করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। কারণ টমেটো ছাড়াই তারা তৈরি হচ্ছে টমেটো সস।

এছাড়া এসআলম খান কনজ্যুমার অ্যান্ড বেভারেজ প্রোডাক্টস লিমিটেডের ছয় শ্রমিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে এসআলম খান কনজ্যুমার অ্যান্ড বেভারেজ প্রোডাক্টস লিমিটেড ও এসএস ফুড প্রোডাক্টস নামে দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর