,

দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রে*ফতারি পরোয়ানা

news-image

পটুয়াখালীতে পুলিশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ মা*মলায় এসআইসহ পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে গ্রে*ফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।সোমবার দুপুরে পটুয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলি আদালতের বিচারক আমিনুল ইসলাম এ আদেশ দেন।

পরোয়ানাভুক্ত আসামিরা হলেন- এসআই শামীম আকন (৪৬) ও কনস্টেবল আল-আমিন আকন (৩৪)। অভিযুক্তরা আপন ভাই। তারা পটুয়াখালী সদর উপজেলার জামুরা তেলিখালী গ্রামের মৃত ইউছুব আকনের ছেলে।এসআই মো. শামীম বর্তমানে রাজধানীর মোহাম্মদপুর থানায় এবং কনস্টেবল আল-আমিন বরগুনা থানায় কর্মরত রয়েছেন।

মা*মলার সূত্রে জানা গেছে, বাদী মো. মিলন ডাকুয়ার দুই ছেলেকে পুলিশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে নগদ ও ব্যাংকের মাধ্যমে ১৩ লাখ ৬৯ হাজার টাকা নেয় এসআই মো. শামীম আকন ও তার ছোট ভাই কনস্টেবল আল-আমিন আকন। এর মধ্যে ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে ৬ লাখ ১৪ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ৩ লাখ ৫৫ হাজার টাকা এবং নগদ ৪ লাখ টাকা দেয়া হয় ওই দুই পুলিশ কর্মকর্তাকে। কিন্তু আ*সামিরা বাদীর ছেলেদের চাকরি দিতে পারেনি। পরবর্তীতে চাকরির টাকা ফেরত চাইলে নানা টালবাহানা শুরু করতে থাকে। এক পর্যায়ে তারা টাকা দেবে না বলে জানিয়ে দেয়। এমনকি এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে বাদী ও তার পরিবারকে মিথ্যা মা*মলায় ফাঁসানোরও হুমকি দেয় সহোদর ওই দুই পুলিশ সদস্য।

এ ঘটনায় ২০১৮ সালের ২৩ ডিসেম্বর পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মা*মলা দায়ের করেন মো. মিলন ডাকুয়া।আদালত মা*মলাটি আমলে নিয়ে পটুয়াখালী পিবিআইকে তদন্তের আদেশ দেয়। পিবিআইর পরিদর্শক মতিনুর রহমান চলতি বছরের ৬ জুলাই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে প্রাথমিকভাবে আ*সামিদের বিরুদ্ধে অ*পরাধের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।এর পরিপ্রেক্ষিতে সোমবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দুই আ*সামির বিরুদ্ধে গ্রে*ফতারি পরোয়ানা জারি করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর