মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধ*র্ষণের শিকার ছাত্রীকে স্কুলে যেতে প্রধান শিক্ষিকার বাধা

news-image

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ধ*র্ষণের শিকার এক ছাত্রীকে (১৩) স্কুলে যেতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তারের বিরুদ্ধে। উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নে উত্তর যশলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তারের বিরুদ্ধে এ অভিযোগ করেন ওই ছাত্রীর মা। এদিকে ছাত্রীর বাড়িতে গিয়ে তার সব দায়-দায়িত্ব নিয়েছেন লৌহজং উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খাঁন।

জানা গেছে, স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ওই প্রধান শিক্ষক এবং ধ*র্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে ১নং ওয়ার্ড মেম্বার হারুন অর রশিদকে শোকজও করেছেন ইউএনও। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রীনা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান হাজী আশরাফ হোসেন খানসহ আরও অনেকে।

মোহাম্মদ কাবিরুল ইসলাম খাঁন বলেন, আমরা অভিযোগ পাওয়া পর ওই প্রধান শিক্ষককে ডেকেছিলাম। শিক্ষিকার মৌখিক ব্যাখ্যা সন্তোষজনক নয়। আমরা তাকে শোকজ করেছি। এছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে। একইসঙ্গে ১নং ওয়ার্ডের মেম্বার মো. হারুন অর রশিদকেও শোকজ করা হয়েছে। লৌহজং থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. আলমগীর হোসাইন বলেন, নি*র্যাতিত শিশুটিকে প্রধান শিক্ষক স্কুল থেকে বের করে দিয়েছেন শুনে আমরা উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানিয়েছি। বিষয়টির আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন তিনি।

ওই ছাত্রীর মা জানান, গত ৮ জুলাই তার মেয়েকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়। পরে প্রধান শিক্ষিকা তাকে ডেকে নিয়ে মেয়েকে আর স্কুলে পাঠাতে নিষেধ করেন। তবে মেয়েকে যদি মাদ্রাসায় পড়ানো হয় তাহলে তাকে ছাড়পত্র দেবেন বলে ওই শিক্ষক আশ্বাস দেন।এ ব্যাপারে সোমবার প্রধান শিক্ষক শামীমা আক্তারকে ফোন দিলে তিনি বলেন, আমি এখন ইউএনও অফিসে একটু ব্যস্ত আছি। পরে কথা বলবো। এই বলে তিনি ফোন কেটে দেন।তবে গত ১৩ জুলাই এ অভিযোগের ব্যাপারে তিনি বলেছিলেন, আমি ওই ছাত্রীকে স্কুল থেকে বের করে দেইনি। তবে তাকে কয়েকদিন স্কুলে আসতে নিষেধ করেছিলাম। পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুলে আসতে বলেছি।

প্রসঙ্গত, গত ২৪ জুন সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীর বাড়িতে যাওয়ার সময় আলাউদ্দিন হাওলাদার (৫৫) নামে একজন ওই ছাত্রীকে ধ*র্ষণ করে। ধর্ষণের পর তাকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়া হয়। কিন্তু সে বাসায় গিয়ে তার মাকে সব জানায়। পরে তার মা স্থানীয় মাতব্বর খলিলুর রহমান শেখ ও করিম ছৈয়ালকে বিষয়টি জানালে তারা আপোষ মীমাংসার কথা বলে ধ*র্ষণের আলামত নষ্ট করে। কিছুদিন তারা বিষয়টি পুলিশ বা অন্য কাউকে জানাতেও নিষেধ করে।

পরে গত শুক্রবার বিকালে লৌহজং থানায় তিনজনকে আ*সামি করে মামলা করেন নি*র্যাতিত ছাত্রীর মা। মা*মলার তিন আ*সামি হলেন- আলাউদ্দিন হাওলাদার, সালিসকারী খলিলুর রহমান শেখ ও করিম ছৈয়াল।রোববার মা*মলায় গ্রে*প্তার হওয়া আ*সামি আলাউদ্দিন হাওলাদার ও খলিলুর রহমান শেখকে কোর্টে হাজির করা হলে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক