মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে মুসলমানদের ওপর ভয়াবহ নিপীড়ন চলছে : ব্রিটিশ এমপি

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ সংখ্যালঘু মুসলিমদের ওপর ক্রমবর্ধমান নিপীড়নের ঘটনায় ভারতের তীব্র সমালোচনা করেছে যুক্তরাজ্য। দেশটির ছায়া মন্ত্রিসভার এক সদস্য ভারতে মুসলিমদের ওপর সহিংস আক্রমণের ঘটনায় তদন্ত চালাতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ‘ভয়াবহ উদ্বেগজনক পরিস্থিতি’ ঠেকাতে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানিয়েছেন ব্রিটিশ এই মন্ত্রী।

ব্রিটেনের লেচেস্টারের দক্ষিণের একটি আসনের লেবার দলীয় এমপি জোনাথন অ্যাশওয়ার্থ দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের কাছে চিঠি লিখে ভারতে মুসলিম নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। চিঠিতে তিনি বলেছেন, এই ইস্যুতে ভারত সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছে না। পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের কাছে লেখা এক চিঠিতে জোনাথন বলেছেন, এই ইস্যুতে ভারত সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছে না।

তিনি বলেন, ‘আমার আসনের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সদস্যদের মাধ্যমে আমি ভারতে চলমান সহিংস হামলার ব্যাপারে জেনেছি। ভারতের পরিস্থিতি চরম উদ্বেগজনক; সেখানে উদ্দেশ্যপ্রণোদিত ধর্মীয় হত্যাকাণ্ড, হামলা, দাঙ্গা, বৈষম্য, ভাঙচুর এবং সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের চর্চার অধিকারের ওপর কঠোর বিধি-নিষেধ রয়েছে।’

জোনাথনের এই চিঠির জবাবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘ভারতে সংখ্যালঘু মুসলিম নিপীড়নের ঘটনায় পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য ভারত সরকারের সঙ্গে কাজ করছি। আমাদের মুসলিম তরুণ ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের মাধ্যমে ১৫০ জন তরুণ ও ২০ জন শিক্ষককে নিয়ে কাজ চলছে। এই প্রকল্প ভারতের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে চালু রয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক