,

রানি ঘুমাচ্ছিলেন, চোর ঢুকল ব্রিটিশ রাজপ্রাসাদে

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সরকারি বাসভবন বাকিংহাম প্যালেস বেয়ে ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন এক ব্যক্তি। সে সময় রানি ঘুমাচ্ছিলেন। খবর পেয়ে ছুটে আসে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। রাজপ্রাসাদে ঢোকার চেষ্টাকারী ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, বাকিংহাম প্যালেসের সম্মুখ দরজা দিয়ে ওই ব্যক্তি ভবনের দেয়াল বেয়ে ওঠার চেষ্টা করছিলেন। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। লন্ডন মেট্রোপলিটন পুলিশও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।লন্ডন মেট্রোপলিটন পুলিশকে উদ্ধৃত করে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ব্রিটিশ রাজপ্রাসাদে অবৈধভাবে ঢোকার চেষ্টা করা ওই ব্যক্তির বয়স ২২ বছর। রাজকীয় কর্মকর্তারা বলছেন, বুধবার আনুমানিক রাত ২টার দিকে গ্রেফতার ওই ব্যক্তি অনুপ্রবেশের চেষ্টা করে।

বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, যখন এ ঘটনাটি ঘটে তখন রানি ভেতরেই ছিলেন। তিনি ঘুমাচ্ছিলেন। অনুপ্রবেশকারী ওই ব্যক্তির কাছে কোনো অস্ত্র ছিল না। ঘটনাটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

তবে ওই ঘটনা রানি দ্বিতীয় এলিজাবেথ জানেন কি না সে সম্পর্কে কিছু জানাননি ব্রিটিশ রাজপ্রাসাদের ওই মুখপাত্র। গ্রেফতার ওই ব্যক্তি এখন সেন্ট্রাল লন্ডনে পুলিশের হেফাজতে। তবে তিনি কি কারণে রাজপ্রাসাদে ঢোকার চেষ্টা করছিলেন তা জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো