,

ছেলের জন্য জীবন দিতে হলে তাই করবো : বিদিশা এরশাদ

news-image

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর এক দিন না পেরোতেই আবারও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক স্ত্রী বিদিশা। এরশাদের মৃত্যুর সংবাদ শুনে দেশে ছুটে এসেও তার মরদেহ দেখতে পারেননি তিনি। পারেননি ছেলে এরিক এরশাদের সঙ্গে কথাও বলতে। আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এমন অভিযোগ করেছেন বিদিশা। সেখানে তিনি সাবেক স্বামীর মরদেহ দেখতে এবং সন্তানের সঙ্গে কথা বলতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বিদিশার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-‘বাবার মৃত্যুতে আমার ছেলে এরিক এর কান্নায় দেশবাসীও কেঁদেছে। আমি পাগলের মতো ছুটে চলে এসেছি দেশে। কিন্তু দেশে এসেও বাধার শিকার আমি। কোথায় স্বামী লাশ কোথায় ছেলে? আমার সাথে এরিককে কথাও বলতে দিচ্ছে না। দেখা করাতো দূরের কথা। এমনিতেই আমার ছেলে প্রতিবন্ধী। এই সময় যেখানে মাকে বেশি প্রয়োজন, তখন আমার ছেলেকে নিয়েও রাজনীতি। শেষ পর্যন্ত মা হিসেবে ছেলের জন্য যদি জীবন দিতে হয় আমি তাই করবো।’

এর আগে গতকাল স্বামীর মৃত্যু নিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দেন বিদিশা। স্বামীর মৃত্যুর জন্য শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি। এরশাদের মৃত্যুর সময় আজমীর শরীফে অবস্থান করছিলেন বিদিশা। সেখানে থেকে দেশে ছুটে এসেছেন তিনি।

গতকাল রোববার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ। এর আগে গত ২৬ জুন তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানে জাপার এই নেতাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তিনি রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর