শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টির নেতাকর্মীদের এক দফা এক দাবি: রংপুরেই হতে হবে এরশার্দে সমাধি

news-image

রংপুর ব্যুরো : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সমাধি কোথায় হবে এ নিয়ে দলটির মধ্যে দেখা দিয়েছে দ্বিধা-দ্বন্দ্ব ও মত পার্থক্য। কদিন আগেই জাতীয় পার্টির এক বৈঠকে দলের প্রেসিডিয়াম সদস্যদের অনেকেই এরশাদের সমাধির জন্য জায়গা দান করার প্রস্তাব দেন। এরইমধ্যে জাতীয় পার্টির শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে, ঢাকায় বনানী সামরিক কবরস্থানে এরশাদকে সমাধিস্থ করা হবে। কিন্তু জাতীয় পার্টির শীর্ষ নেতাদের মতের বিপক্ষে গিয়ে অবস্থান নিয়েছে দুর্গখ্যাত উত্তরাঞ্চলের নেতাকর্মীরা। তারা তাদের প্রিয় নেতা রংপুরের ছাওয়ালখ্যাত এরশাদের সমাধি রংপুরে করার দাবি জানিয়েছে। এই দাবিতে এরশাদ অসুস্থ থাকার সময় ও মৃত্যুর পর কয়েক দফা সভা, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন।

এদিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, মহানগর সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘উত্তরাঞ্চলের মানুষের শরীরে একফোটা রক্ত থাকতে আমাদের নেতার সমাধি রংপুরের বাইরে অন্য কোনও সংরক্ষিত এলাকায় হতে দেয়া হবে না। এরশাদের ওছিয়কৃত স্থান রংপুরের পল্লী নিবাসেই তাঁকে সমাহিত করতে হবে। এটা আমাদের এক দফা এক দাবি। তিনি আজ সোমবার দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগ জাতীয় পার্টির যৌথসভা শেষে এই হুশিয়ারি দেন।

রংপুর সিটি মেয়র বলেন, আগামীকাল মঙ্গলবার এরশাদের মরদেহ রংপুরে আসার পর সেটি যদি ঢাকায় নিয়ে যাওয়ার অপচেষ্টা করা হয় তবে রংপুরের লাখ লাখ মানুষের লাশের ওপর দিয়ে তার লাশ নিয়ে যেতে হবে বলেও ঘোষণা দেন রসিক মেয়র। তিনি বলেন, এরশাদের মৃত্যুর পরেও তাঁকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন রাখতে ও জাতীয় পার্টিকে ধংসের ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে বনানী কবরস্থানে দাফন করার অপচেষ্টা চালানো হচ্ছে। রংপুর তথা উত্তরাঞ্চলের মানুষ এই ষড়যন্ত্রকে কোনভাবেই মেনে নেবে না।’

সভায় দলের যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস.এম ইয়াসিরের পরিচালনায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশিদ, রাজশাহী জাতীয় পার্টির প্রতিনিধি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ফারুক, পঞ্চগড় জেলা সভাপতি আবু সালেক, দিনাজপুর জেলা সভাপতি রুবেল, সাবেক সংসদ সদস্য সাহানারা বেগম, রংপুর জেলার যুগ্ন সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, জয়পুরহাট জেলা সভাপতি তিতাস মোস্তফা, ঠাকুরগাঁও জেলা সদস্য সচিব আলী রাজী স্বপন, নীলফামারীর সদস্য সচিব শাজাহান প্রমুখ। সভায় রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলার জাতীয় পার্টি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মুরগি-সবজিতে কিছুটা স্বস্তি, মাছ-মাংসের দামে চাপ অব্যাহত

ঢাবির ঘটনায় সাংবাদিক আহত, দুঃখ প্রকাশ ছাত্রদল নেতার

তীব্র গরম ও দীর্ঘ লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে জনজীবন

কমলাপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু

২১ জেলায় তাপপ্রবাহ, উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা

পাল্টাপাল্টি জাহাজ জব্দে উত্তেজনা তীব্র, শান্তি আলোচনা অনিশ্চিত

লোডশেডিং কবে কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

বেগমগঞ্জে টিকা কার্যক্রমে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস

তরুণ উদ্ভাবককে উৎসাহ দিতে গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত

তাপপ্রবাহ নিয়ে ভাইরাল সতর্কবার্তা ভুয়া—জানালো ফায়ার সার্ভিস