,

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুইটি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এই রায় ঘোষণা করেন। দণ্ড প্রাপ্তরা হলেন, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরার সাতবাড়িয়া আলগা বাড়ির মৃত আওলাদ মিয়ার ছেলে মহরম আলী(২৮), একই উপজেলার নাটাই গ্রামের আলাউদ্দিনের ছেলে মোঃ আলমগীর ওরফে শাহিন ও বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের আলী হোসেনের ছেলে আব্দুল কাদের (৪৮)।আদালত সূএে জানা যায়, জেলার বিজয়নগরে সিএনজি চালক সোহরাব চৌধুরী (১৮) কে হত্যার পর সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের মামলায় তিন আসামীকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন।
নিহত সোহরাব চৌধুরী বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতুরপুর গ্রামের রফিক চৌধুরীর ছেলে।অপর আরেক হত্যা মামলার রায়ে জেলা ও দায়রা জজ শফিউল আজম ৩ জনকে যাবজ্জীবন দণ্ড প্রদান করেছে। এই মামলায় আরো ৫জন আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে আদেশ দেন। দন্ড প্রাপ্তরা হলেন, জেলা শহরের মেড্ডা এলাকার সোনা মিয়ার ছেলে মোমেন (২৫), আব্দুর রহমানের ছেলে সুমন (২৫) ও শহীদুল হকের ছেলে ফাহাদ মিয়া (২২) যাবজ্জীবন কারাদন্ড দেন। আদালত স‚ত্রে জানা যায়, ২০১১ সালের ২৯জুন বিকেলে জেলা শহরের পশ্চিম মেড্ডার জালাল মিয়ার ছেলে প্রবাসী তুষার মিয়াকে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাহত করে হত্যা করা হয়।
এই হত্যাকান্ডের ঘটনায় নিহতের মামা বাদি হয়ে ৮জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ব্রাহ্মণবাড়িয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ইউসুফ জানান, সাক্ষ্য প্রমান শেষে বিজ্ঞ আদালত এই রায় গুলো দিয়েছেন। আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর