সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের ফাইনাল নিয়ে আইসিসিকে একহাত নিলেন গৌতম গম্ভীর

news-image

স্পোটস ডেস্ক : নির্ধারিত ৫০ ওভারে ম্যাচ টাই হয়েছে। তাই ক্রিকেট বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ঠিক করতে ওয়ানডে ইতিহাসেই প্রথমবারের মতো আয়োজিত হলো সুপার ওভার। তাতেও দুই দলের স্কোর সমান-সমান। ইংল্যান্ডের ১৫ রানের জবাবে শেষ বলে জেতার জন্য ডাবল নিতে গিয়ে মার্টিন গাপটিল রানআউট হওয়ায় নিউজিল্যান্ডও থামে ওই রানেই।

কিন্তু ততক্ষণে থামতে না চাওয়া ইংলিশদের বিজয়োল্লাসের দৌড় শুরু হয়ে গেছে। স্কোর আবারও সমান হওয়ার পরও ইংল্যান্ডের বিজয় নিশ্চিত হওয়ার কারণ গোটা ম্যাচে তাদের মারা বাউন্ডারির সংখ্যা ছিল কিউইদের চেয়ে ঢের বেশি। ১৪ চার ও দুটি ছক্কার মারসহ কিউইদের ইনিংসে মোট বাউন্ডারির সংখ্যা ১৬। স্বাগতিকদের ইনিংসেও ছক্কা দুটি। সেই সঙ্গে ২২টি চারের মার। সব মিলিয়ে বাউন্ডারির সংখ্যা ২৪।

সুপার ওভারে নিউজিল্যান্ডের রান তাড়ার আগেই তাই দুই দলের জানা হয়ে গিয়েছিল যে এখানে স্কোর সমান হলে জিতবে কারা। এ জন্য বিশ্বকাপ জিততে ১৬ রানই করতে হতো কিউইদের। সেটির জন্য ডাবল নিতেও প্রাণপণ ছুটেও গাপটিল রানআউট হয়ে যেতেই লর্ডসে উন্মাতাল আনন্দে ভেসে যান ইংলিশ ক্রিকেটাররা। যদিও এই নিয়মও বিতর্কের ঊর্ধ্বে নয়। বিশ্বকাপ ফাইনাল শেষ হতে না হতেই এটিকে ‘হাস্যকর’ বলেও রায় দিয়ে দিতে দ্বিধা করেননি অনেকে। তাঁদের মধ্যে অন্যতম ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য গৌতম গম্ভীর।

যিনি এমন নিয়মের জন্য বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকেও এক হাত নিতে ছাড়েননি। সাবেক এই ওপেনার ‘টুইট’ করেছেন এই ভাষায়, ‘বুঝলাম না যে বিশ্বকাপ ফাইনালের মতো এমন একটি ম্যাচের ভাগ্য কিভাবে বেশি মারা বাউন্ডারির সংখ্যা দিয়ে নির্ধারিত হয়! এটি আইসিসির হাস্যকর নিয়ম।’ তাহলে কিভাবে নির্ধারিত হতো চ্যাম্পিয়নশিপ? সেই সমাধানও দিয়েছেন গম্ভীর, ‘এই ম্যাচটি টাই হওয়া উচিত ছিল।’ অর্থাৎ যৌথ চ্যাম্পিয়ন!

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান