,

এমন রুদ্ধশ্বাস ফাইনাল দেখে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ‘ট্রমায়’!

news-image

জিততেও গিয়েও জেতা হলো না নিউজিল্যান্ডের। শেষমেশ বিশ্বকাপ ট্রফি নিয়ে গেল ইংল্যান্ড। ফাইনাল ম্যাচ টাই হয়ে গিয়ে সুপার ওভারে গেলে, সেটিও টাই হয়ে যায়। এমন রুদ্ধশ্বাস মুহূর্তে কারও হৃৎক্রিয়া বন্ধ হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না। এ ফাইনাল নিউজিল্যান্ডবাসীর জন্য এক গআভীর ক্ষতই বলতে হবে। টানা দ্বিতীয়বার ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেও বিশ্বসেরা হয়ে ওঠা হলো না। এবার তো ট্রফি ছুঁতে ছুঁতে ভাগ্যের জোরে হলো না আর।

দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নও অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন, বিশ্বজয়ী কিউই ক্রিকেটারদের অভ্যর্থনা জানাতে। কিন্তু সেটি আর হলো না। সুপার ওভারও টাই হয়ে গিয়ে বাউন্ডারির সংখ্যায় জিতে গেছে ইংল্যান্ড। এমন সিদ্ধান্তে দলকে হেরেছে, সেটিও বিশ্বাস করতে চাননি জাসিন্ডা। তবে মজা করেই বলেছেন, রীতিমতো ট্রমায় চলে গিয়েছিলেন তিনি।

বিবিসি জানায়, দল হারলেও কিউই দলের ওপর তিনি ‘অতিমাত্রায় গর্বিত’, স্থানীয় সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন জাসিন্ডা। জাসিন্ডা বলেন, “নিউজিল্যান্ডের মানুষের মতো আমি নিজেও মানসিকভাবে ধাক্কা খেয়েছি এই ম্যাচ দেখে।” তিনি বলেন, “ফাইনালে যাই হোক, দলকে নিয়ে আমি খুবই গর্বিত। তারা যে অসাধারণ ক্রিকেট খেলেছে প্রত্যেক নিউজিল্যান্ডবাসী মনে করি তাদের নিয়ে গর্বিত।”

এক ইনস্টাগ্রাম পোস্টে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় ইংল্যান্ডকে অভিনন্দন জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেশটির নাগরিকেরা ক্রিকেট দলের ওপরে উচ্ছ্বাস প্রকাশ করেছে। ঘুরে ফিরে সবার একটিই কথা, “ব্ল্যাক ক্যাপস খেলায় হেরেছে, কিন্তু জিতে নিয়েছে আমাদের হৃদয়।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর