,

বিশ্বকাপ: কারা কত টাকা পেল জেনে নিন

news-image

লর্ডসে রোমাঞ্চকর এক ফাইনালের মধ্য দিয়ে নামল এবারের ক্রিকেট বিশ্বকাপের পর্দা। নির্ধারিত ওভার ও সুপার ওভারে টাই হওয়ার পর বাউন্ডারির হাঁকানোয় এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন ইংল্যান্ড। টানা দ্বিতীয়বারের মতো রানার্স-আপ হলো নিউজিল্যান্ড।

বরাবরের মতোই বিশ্বকাপ শেষে কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। ফাইনাল ম্যাচ শেষে টুর্নামেন্ট সেরা কেন উইলিয়ামসন ও ম্যাচ সেরা বেন স্টোকসের হাতে ট্রফি তুলে দেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। শিরোপাজয়ী ইংল্যান্ডের হাতে চ্যাম্পিয়নের ট্রফি হস্তান্তর করেন আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর।

চ্যাম্পিয়ন ইংল্যান্ড প্রাইজমানি হিসেবে পেয়েছে ৪০ লাখ ডলার। রানার্সআপ নিউজিল্যান্ড পেয়েছে তার অর্ধেক ২০ লাখ ডলার। লিগ পর্বে প্রতি ম্যাচ জয়ী পেয়েছে ৪০ হাজার ডলার করে। লিগ পর্বে অনুত্তীর্ণ প্রতিটি দল পেয়েছে ১ লাখ ডলার করে। এবারের বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল ১ কোটি ডলার, যা ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।

বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। টুর্নামেন্ট জুড়ে করেছেন ৫৭৮ রান। টুর্মামেন্ট সেরা হওয়ার পুরস্কার হিসেবে শচীন টেন্ডুলকারের কাছ থেকে গ্রহণ করেছেন একটি ঘড়ি ও একটি ট্রফি।

আর ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। তিনিও পুরস্কার হিসেবে শচীন টেন্ডুলকারের কাছ থেকে গ্রহণ করেছেন একটি ঘড়ি ও একটি ট্রফি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর