,

ধর্মীয় কারণে শিরোপা উদযাপন করলেন না মঈন-রশিদ

news-image

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটের জনক হলেও দ্বাদশ আসরে এসে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। আর এত বছর পর পরম আরাধ্য শিরোপাটি জিততে পেরে বাঁধভাঙ্গা উল্লাসে মত্ত এখন গোটা ব্রিটেনবাসী। নিউজিল্যান্ডকে হারানোর পর মাঠেও পাগলাটে উদযাপন করতে দেখা যায় ইংলিশ ক্রিকেটাররা। সত্যিই! বিশ্বকাপ জয়ের চেয়ে আর বড় কিছু তো পাওয়ার থাকে না।

এদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর ট্রফি হাতে পেয়েই আরও বড় ধরনের উল্লাসে মেতে ওঠে ইংলিশ দলের খেলোয়াড়রা। স্বাভাবিকভাবেই তাদের সংস্কৃতি অনুযায়ী, উদযাপনের অনুসঙ্গ ছিল মদের বোতল (শ্যাম্পেইন)। তা ছিটিয়েই শিরোপা নিয়ে আনন্দে-উল্লাসে ফেটে পড়ে দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা।

তবে দলের এই শিরোপা উদযাপন থেকে হঠাৎ করেই হাওয়া হয়ে যান ইংলিশ দলের দুই মুসলিম ক্রিকেটার মঈন আলী ও আদিল রশিদ। মূলত, ইসলামে মদ হারাম। সে কারণেই ধর্ম ভীরুতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে শিরোপা উদযাপন না করেই সরে মঞ্চ থেকে নেমে পড়েন তারা। এরপর দূর থেকে দাঁড়িয়ে সতীর্থদের বাঁধভাঙা উল্লাস দেখেন মঈন-রশিদ।

ধর্মপ্রাণ মুসলমান হিসেবে বরাবরই বেশ খ্যাতি রয়েছে এই দুই ইংলিশ ক্রিকেটারের। খেলার মধ্যেও ধর্মীয় রীতি-নীতি যতটা সম্ভব মেনে ক্রিকেট খেলার চেষ্টা করেন তারা। এদিকে মদের কারণে দলের সঙ্গে এ দুই ক্রিকেটারের শিরোপা উদযাপন না করার ঘটনা এই প্রথম নয়। এর আগে, গত বছর ভারতকে নিজেদের ঘরের মাটিতে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারানোর পরও এই একই কারণে দলের সঙ্গে শিরোপা উদযাপন করেননি তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর