,

বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলকে রানির শুভেচ্ছা

news-image

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ডে ১৯৭৫ সাল থেকে শুরু হয় ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই বিশ্বকাপ। তবে এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কখনো নিজেদের সেরা প্রমাণ করতে পারেনি ক্রিকেটের জনকরা। এবারের বিশ্বকাপ জিতে সেই আক্ষেপ দূর করেছে তারা। গতকাল ক্রিকেটের মক্কা লর্ডসে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে থ্রি- লায়ন্সরা।

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতায় প্রশংসায় ভেসে যাচ্ছে এউইন মরগ্যানের দল। চারদিক থেকে একের পর শুভেচ্ছা বার্তায় সিক্ত হচ্ছে গোটা দল। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথও সেই তালিকা থেকে বাদ গেলেন না। বিশ্বকাপ জেতার আনন্দে পুরো দলকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন তিনি।

নিজের ও রাজপুত্র ফিলিপের পক্ষ থেকে এক বিবৃতিতে রানি বলেন, ‘প্রিন্স ফিলিপ ও আমার পক্ষ থেকে ইংল্যান্ড পুরুষ দলকে এমন রোমাঞ্চকর বিশ্বকাপ জয়ের জন্য উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’ অবশ্য হেরে যাওয়া দল নিউজিল্যান্ডের জন্য সহমর্মিতা প্রকাশ করতেও ভোলেননি রানি, ‘রানার্স-আপ নিউজিল্যান্ডের জন্য সহমর্মিতা রইলো। তারা অত্যন্ত দায়িত্ব ও পরিশ্রমের সঙ্গে খেলাটি শেষ করেছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর