,

মেট্রিকে থার্ড ডিভিশন পেয়েছিল এরশাদ

news-image

নিউজ ডেস্ক।। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ কলেজ জীবনে মাছ ধরতে ও ফুটবল খেলতে খুব পছন্দ করতেন। এরশাদসহ আমি প্রায়দিন রংপুরের দর্শনা বিলে মাছ ধরে কলেজ হোস্টেলে সবাই রান্না করে খেতাম।

এভাবেই প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এরশাদকে নিয়ে কলেজ জীবনের স্মৃতিচারণ করছিলেন তাঁর বন্ধু আজিজার রহমান খেরু মিয়া। গতকাল রবিবার বিকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। সাবেক ইউপি চেয়ারম্যান আজিজার রহমান খেরু মিয়া লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের স্মৃতিচারণ করতে গিয়ে খেরু মিয়া বলেন, গত বছর আমি অসুস্থ হওয়ায় রংপুরে গিয়ে এরশাদের সাথে দেখা করে শেষ বিদায় নিয়েছিলাম। কিন্তু আমার বিদায়ের আগে সে চলে যাবে এটা বিশ্বাস করতে পারছি না।

এরশাদ সর্ম্পকে তার বন্ধু আজিজার রহমান খেরু মিয়া বলেন, এরশাদ ১৯৪৬ সালে ভারতের দিনহাটা থেকে এসে রংপুর কারমাইকেল কলেজে ভর্তি হয়। ওই সময় এরশাদের সাথে আমার বন্ধুত্ব গড়ে উঠে। এরশাদ মেট্রিক থার্ড ডিভিশনে (এসএসসি) পাস করার পর তার মাঝে জেদ প্রচণ্ড কাজ করত। সে ভালো করে লেখাপড়া শুরু করে এবং ইন্টারমেডিয়েট ফাস্ট ডিভিশনে (এইচএসসি) পাস করে। কলেজে পড়া অবস্থায় তার সেনাবাহিনীর প্রতি বিশেষ দুর্বলতা কাজ করত। ভালো ফুটবল খেলত সে কারণে তাকে অনেকেই রংপুর টাউন ক্লাবের হয়ে ফুটবল খেলার জন্য খেলোয়াড় হিসেবে ভাড়া করে নিয়ে যেত।

খেরু মিয়া বলেন, এরশাদের মাঝে প্রচণ্ড মানবতা কাজ করত। তার মাঝে কোনো লোভ-লালসা বা বাজে নেশা ছিল না। সিগারেট তো দূরের কথা পান পর্যন্ত খেতে না এরশাদ। সে মাছ ধরে নিজের হাতে রান্না করে কলেজ হোস্টেলে সবাইকে খাওয়াত। বাজার করতে প্রায় সময় নিজের পকেট থেকে টাকা খরচ করত এরশাদ। তবে দেখতে সুদর্শন হওয়ায় মেয়েরা তাকে খুব পছন্দ করত। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর