,

‘আত্মীয়তার পূর্বে আত্মীয়ের ঠিকানা সঠিক ভাবে যাচাই করে নেন’

news-image

নিউজ ডেস্ক।। রামগঞ্জ থানা পুলিশ ১৭ মাস বয়সী নিখোঁজ শিশু পুত্রকে মায়ের কোলে ফিরিয়ে দিল। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের একনিষ্ঠ প্রচেষ্টায় কক্সবাজার জেলার পেকুয়া থেকে ১৭ দিন আগে হারিয়ে যাওয়া ১৭ মাস বয়সী শিশু নূর মোহাম্মদ ফিরে পেলো তার মায়ের কোল।

জানা গেছে, কক্সবাজার জেলার পেকুয়া এলাকার মুক্তার আহমেদের মেয়ে নাছিমা বেগমের (২৩) সাথে রামগঞ্জের সোনাপুর এলাকার আঃ মান্নান এর ছেলে জামালের গত ২০১৬ সালে বিবাহ সম্পন্ন হলেও নাছিমার পরিবার বা নাছিমা তার শ্বশুরালয়ের সঠিক কোন ঠিকানাই জানতো না। স্বামী স্ত্রীর ঝগড়ার রেশ ধরে গত ১৭দিন আগে কাউকে কিছু না জানিয়ে স্বামী জামাল তাদের ১৭ মাস বয়সী পুত্র সন্তান নুর মোহাম্মদকে নিয়ে পালিয়ে রামগঞ্জে চলে আসে। এদিকে সন্তানের শোকে পাগলপ্রায় মা নাছিমা হন্যে হয়ে গতকাল রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের নিকট ছুটে আসে।

ঘটনাটি শুনে ওসি আনোয়ার হোসেন অসহায় দরিদ্র মাকে সন্তান খুঁজে বের করে সহায়তা প্রদানের জন্য তাৎক্ষণিক রামগঞ্জ থানার চৌকস সাব-ইন্সপেক্টর মুহাম্মদ কাওসারুজ্জামানকে নির্দেশ দিলে, রাত ভর অভিযান পরিচালনা করে আজ ১৪ই জুলাই সকালে হারানো সন্তান নুর মোহাম্মদকে পায় পুলিশের আভিযানিক দলটি।

পরে মা নাছিমা বেগমের নিকট উদ্ধারকৃত শিশু সন্তানকে ফিরিয়ে দেয় রামগঞ্জ থানা পুলিশ। হারানো বুকের ধন ফিরে পাওয়ায় দ্ররিদ্র মায়ের হাসি ও কান্নার সংমিশ্রনে এক অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি হয়।

ঘটনাটি সম্পর্কে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি খুবই হৃদয়বিদারক। আমাদের দেশের গ্রাম-গঞ্জের কিছু অসহায়,অসচেতন অভিভাবকেরা তাদের ছেলে-মেয়েদের বিয়ে স্বাদীর মত ঘটনায়ও অনেক সময় একে অপরের পারিবারিক বিষয়ে কোন সঠিক খোঁজ খবর না নিয়েই আত্মীয়তা করে। ফলে নানা আনুষাঙ্গিক কারনেই এধরণের অপ্রত্যাশিত ঘটনা ঘটে। তাই আত্মীয়তার পূর্বে আত্মীয়ের ঠিকানা সঠিক ভাবে যাচাই করে নেয়া অতি জরুরী। উৎস: বাংলাদেশ টুডে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর