,

সাকিব ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ না হওয়ায় টুইটারে সমালোচনার ঝড়

news-image

স্পোর্টস ডেস্ক।। স্বাগতিক দল ইংল্যান্ড শিরোপা জিতে শেষ হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর। পুরস্কার ঘোষণার সময় সঞ্চালনার দায়িত্বে থাকা সাবেক ইংলিশ অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসের হুসাইন বলেন, সাকিব আল হাসান, রোহিত শর্মা ও মিচেল স্টার্ক আসর সেরা খেতাবের বড় দাবিদার। তবে ব্যাট হাতে নৈপুণ্য এবং অসাধারণ নেতৃত্ব গুণের কারণে পুরস্কারটা পাচ্ছেন কেন উইলিয়ামসন। ব্যাট হাতে ৬০৬ রান এবং বল হাতে ১১ উইকেট শিকারের মতো অবিশ্বাস্য পারফরমেন্সের পরও, সাকিব আল হাসান পেলেন না বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। দারুণ অর্জনের পরও সাকিব আল হাসান ‘টুর্নামেন্ট সেরা’ না হওয়াতে টুইটারে সমালোচনার ঝড়।

সেই পুরস্কারটি জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট হাতে ৫৭৮ রান করেছেন তিনি। বলতে গেলে এক হাতে দলকে টেনে নিয়ে গেছেন ফাইনাল পর্যন্ত। তাই নির্বাচকদের দৃষ্টিতেই তিনিই টুর্নামেন্ট সেরা।

ম্যান অফ দ্য টুর্নামেন্টের দৌড়ে সাকিব আর উইলিয়ামসন ছাড়াও ছিলেন টুর্নামেন্টের সর্বাধিক রান করা ভারতের রোহিত শর্মা আর অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তবে তারা দুজনই ব্যর্থ হয়েছেন সেমিফাইনালে।

সাকিব আল হাসান ‘টুর্নামেন্ট সেরা’ না হওয়াতে টুইটারের জুড়ে আক্ষেপ। সমর্থক, ক্রিকেট লেখক, বিশ্লেষক, সাবেক ক্রিকেটার’রা টুইটারে জানিয়েছেন অনবদ্য অর্জনের জন্য সাকিবই ২০১৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড়।

ক্রিকইনফোর বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ ইসলাম নাম লিখেছেন, ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার যথাযোগ্য ছিলো সাকিব আল হাসান। ৬০০ এর বেশি রান ও ১১ উইকেট। যা বিশ্বকাপের ইতিহাসের আর কারো নেই।’ অর্নব রয় নামের ভারতীয় এক সমর্থক তা ভেরিফাইড টুইটারে লিখেছেন, ‘দুঃখিত কেন উইলিয়ামসন, তুমি এটার যোগ্য নয়। আমি ভেবেছিলাম সাকিবেই জিতবে।’

পাকিস্তানের ক্রিকেট বিশ্লেষক সাজ সাদিক তার ভেরিফাইড টুইটারে লিখেছেন, ‘রানের গড়ে সবার উপরে সাকিব আল হাসান। তারপর কেন উইলিয়ামসন ও রোহিত শর্মা।’ বিজয় দীপ সিং নামের ভারতের এক ক্রিকেট ভক্ত লিখেছেন, ‘সাকিবেই এটার যোগ্য।’

৯০’ লোন ওলফ নামের এক পেইজে লিখেছে, ‘৬০৬ রান ১১টি উইকেট। সাকিব আল হাসান ছাড়া আর কেউ এটার যোগ্য নয়। ফিফার মতোই কেন উইলিয়ামসনকে সান্ত¡না পুরস্কার দিয়েছে আইসিসি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর