,

উইম্বলডন চ্যাম্পিয়ন জোকোভিচ

news-image

অনলাইন ডেস্ক : টেনিসের সবচেয়ে বড় মর্যাদার আসর উইম্বলডনের ফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জোকোভিচ। এ জয়ে নামের পাশে আরও একটি গ্র্যান্ড স্লাম শিরোপা যোগ করলেন এই সার্বিয়ান তারকা।

টেনিস র‍্যাংকিংয়ের এক আর দুই নম্বর খেলোয়াড়ের মাঝে শিরোপার লড়াই। এর মধ্যে উত্তেজনা থাকবে না, তা কি করে হয়! সেই উত্তজনার পরশ চলতে থাকে প্রায় পাঁচ ঘণ্টা পর্যন্ত।

প্রথম সেট থেকেই সেয়ানে সেয়ানে লড়াই করেন দু’জন। যার ফলে শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় সেটটি এবং তাতে করে প্রথম জয়টা হাসিল করে নেন জকোভিচ।
কিন্তু পরের সেটে ফেদেরার দেখিয়ে দিয়েছেন, কেন তাকে সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় বলা হয়। জোকোভিচকে ৬-১ পয়েন্ট ব্যবধানে উড়িয়ে দিয়ে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন এই সুইস তারকা।

তৃতীয় সেট যেন একদম প্রথম সেটের অনুরূপ। এখানেও হাড্ডাহাড্ডি লড়াই করেন দু’জন। এবারো এই সেটে জয় তুলে নেন জকোভিচ। ফেদেরারকে ৭-৬ পয়েন্ট ব্যবধানে হারিয়ে ম্যাচে এগিয়ে যান এই সার্বিয়ান তারকা।

চতুর্থ সেটে আবারও নিজের দাপট দেখান ফেদেরার। ৬-৪ পয়েন্ট ব্যবধানে জকোভিচকে হারিয়ে আবারো সমতায় ফেরেন এই সুইস তারকা। চার সেট মিলিয়ে কেউ এগিয়ে না থাকায় খেলা গড়ায় পঞ্চম, মানে ফাইনাল সেটে। খেলার আসল উত্তেজনাটা যেন এর জন্যই বাঁচিয়ে রেখেছিলেন বিধাতা।

এই লড়াই ক্ষণে ক্ষণে মনে করিয়ে দিচ্ছিল, ২০০৮ উইম্বলডনের বিখ্যাত ফাইনাল ম্যাচের কথা। ওই ম্যাচে ফেদেরারকে ৬-৪, ৬-৪, ৬-৭, ৬-৭, ৯-৭ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন রাফায়েল নাদাল। এ অবস্থায় এসে বারবার মনে হচ্ছিল, ঐতিহাসিক সেই লড়াইকে ছাড়িয়ে যাবে না তো এই ম্যাচ? অবশেষে তাই হলো।

ফাইনালে সেটে কেউ কাউকে ছেড়ে কথা বলেননি। একবার ফেদেরার তো আরেকবার জকোভিচ। এটাই হয়ে চলছিল। এমন চলতে চলতে ১২-১২ পয়েন্ট পর্যন্ত গড়া খেলা; কিন্তু কেউই পারছেন না সেট ব্রেক করতে। শেষ পর্যন্ত খেলা আবারো গড়ায় টাইব্রেকারে।

আর সেখানেই বাজিমাত করেন জকোভিচ। শেষ সেট ১৩-১২ ব্যবধানে জিতে নিজের ১৬তম গ্র্যান্ডস্লাম শিরোপা অর্জন করেন এই সার্ভিয়ান তারকা।

হারলেও এই ম্যাচকে অমর করে গেছেন ফেদেরার। পাঁচ ঘণ্টার এই ম্যারাথন লড়াইয়ের ম্যাচকে উইম্বলডন ইতিহাসের সেরা ম্যাচ বলতে দ্বিধা করবে না কেউ।

হাড্ডাহাড্ডি লড়াই শেষে শিরোপা নিশ্চিত হওয়ার পরও যেন বিশ্বাসই হচ্ছিল না জোকোভিচের। তিনি বলেন, এটা পুরোপুরি স্বপ্নের মতো।

চ্যাম্পিয়নকে অভিনন্দন জানিয়ে ফেদেরার বলেন, অসাধারণ একটি ম্যাচ ছিল। দীর্ঘ লড়াই, ম্যাচটিতে সবকিছু ছিল। নোভাক, অভিনন্দন তোমাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর