,

স্বদেশিরা ব্যর্থ, ইংল্যান্ডের ইতিহাস রচনা ভিনদেশির হাতেই

news-image

অনলাইন ডেস্ক : এর আগে তিন তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলেছে ইংল্যান্ড। যেগুলোতে নেতৃত্ব দিয়েছিল স্বদেশি অধিনায়করা। কিন্তু আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ডকে। বহুল কাঙ্ক্ষিত শিরোপা ঘরে তুলতে পারেনি ইংলিশরা।

অবশেষে ‘আইরিশ’ মরগ্যানের হাত ধরেই ঘুচলো আজন্ম সেই আক্ষেপ, এক ভিনদেশিই এনে দিলেন বহুল আরাধ্য বিশ্বকাপ ট্রফিটি।

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মনে করা হয় মাইক ব্রেয়ারলিকে। তার অধীনে ১৯৭৯ সালে ফাইনালে উঠেছিল ইংলিশরা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তাই পায়নি (হারে ৯২ রানে)। ১৯৮৭ সালে পারেননি মাইক গেটিংও। শ্বাসরুদ্ধকর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে মাত্র ৭ রানে হেরে যায় ইংলিশরা।

একই পরিণতি ১৯৯২ সালে। অধিনায়ক ছিলেন ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান গ্রাহাম গুচ। কিন্তু ইমরান খানের নেতৃত্বে অসাধ্য সাধন করে পাকিস্তান। ২২ রানে হেরে স্বপ্ন ভাঙে ইংলিশদের।

এরপর তো ২৭টি বছর বিশ্বকাপের ফাইনালেই উঠতে পারেনি ইংল্যান্ড। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে ফাইনালে নাম লেখায় ক্রিকেটের জনকরা, আয়ারল্যান্ড বংশোদ্ভূত মরগ্যানের নেতৃত্বে। আর তার হাত ধরেই ঘুরে যায় ইংলিশদের ভাগ্য, প্রথমবারের মতো শিরোপা উল্লাসে মাতে থ্রি লায়ন্সরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর