,

যে ৪ রান ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট

news-image

অনলাইন ডেস্ক : শেষ পর্যন্ত বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংল্যান্ড। রবিবার লর্ডসে অনুষ্ঠিত বিশ্বকাপের রোমাঞ্চকর এবং নাটকীয় ফাইনালে নিউজিল্যান্ডকে হারায় স্বাগতিকরা। শ্বাসরুদ্ধকর ম্যাচ টাই হয়ে গড়াল সুপার ওভারে। সেখানেও টাই! শেষ পর্যন্ত বাউন্ডারি সংখ্যা হিসেবে করে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হয়।

শেষ তিন বলে ইংল্যান্ডের দরকার ছিল তিন বলে নয় রান। তখন নিউজিল্যান্ডের ফিল্ডার মার্টিন গাপটিলের থ্রো বেন স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারি পেরিয়ে যায়। আম্পায়ার কুমার ধর্মসেনা ইংল্যান্ডকে দুই রানের বদলে ছয় রান দেন। রানিংয়ে দুই রানের পর অতিরিক্ত ৪ রানই মূলত ইংলিশদের ভাগ্য খুলে দিয়েছে।

যদিও ওই ৪ রান নিয়েই নিউজিল্যান্ডের অধিনায়ক আপত্তি তুলেছেন। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার নেয়ার সময় কেন উইলিয়ামসন বলেন, স্টোকসের ব্যাটে বল লাগাটা ছিল জঘন্য। আমি দোষ খুঁজছি না মোটেও। আশা করছি, এরকম গুরুত্বপূর্ণ মুহূর্তে যাতে এমনটা আর না ঘটে।

কিউই অধিনায়কের কাছে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন স্টোকস। তিনি বলেছেন, বলটা আমার ব্যাটে এসে হঠাৎই লেগে যায়, আমি এর জন্য উইলিয়ামসনের কাছে ক্ষমাপ্রার্থী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর