,

হুসেইন মুহাম্মদ এরশাদ’র মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টি শোক

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টি। এক শোক বিবৃতিতে তারা জানান এই মৃত্যু এক সফল রাষ্ট্রনায়কের চির বিদায়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টি আহবায়ক ও সাবেক সাংসদ এ্যাড. জিয়াউল হক মৃধা ও জাতীয় পার্টি প্রেসিডিয়িাম সদস্য ও জেলা জাতীয় পার্টি সাবেক সদস্য সচিব কাজী মো. মামুনূর রশিদ রবিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক লিখিত বার্তায় আরও জানান বাংলাদেশ যতদিন থাকবে,ততদিন হুসেইন মুহাম্মদ এরশাদ থাকবে এই দেশের প্রতিটি মানুষের অন্তরে। এই সময় তারা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ’র আত্্রার মাগফেরাত ও দোয়া কামনা করেন।

এদিকে রবিবার সকালে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ’র মৃত্যুর সংবাদ পাওয়ার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় পার্টি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এই সসময় অনেকেই প্রিয় নেতা এরশাদকে হারিয়ে হাউমাউ করে কান্নাকাটিও করেন। জাতীয় পার্টি কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে তারা তিন দিনের শোক পালন করছে।

নবীনগর উপজেলা জাতীয় পার্টি আহবায়ক ও জাতীয় পার্টি প্রেসিডিয়িাম সদস্য কাজী মো. মামুনূর রশিদ ও সদস্য সচিব মো. মুসলেহ উদ্দিন মৃধা এক লিখিত বিবৃতিতে গভীর শোক করে বলেন আজ মৃত্যু এরশাদ জীবিত এরশাদ’র চেয়ে শক্তিশালী। পল্লীবন্ধু এরশাদ’র প্রতিটি চিন্তা চেতনা ও এই দেশের প্রতিটি মানুষের জন্য রেখে যাওয়া উন্নয়ন কর্মকান্ড আমাদের আগামী দিনে পথ চলতে সহায়তা করবে। এই সময় তারা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, সকলের কাছে দোয়া কামনা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর