,

মিন্নিকে গ্রে*প্তারের দাবিতে রাজপথে এমপিপুত্র

news-image

বরগুনা শহরে শাহনেওয়াজ রিফাতকে (রিফাত শরীফ) কু*পিয়ে হ*ত্যার ঘটনায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির গ্রে*প্তার দাবি করেছেন স্থানীয় আওয়ামী লীগের এমপি শম্ভু দেবনাথের ছেলে সুনাম দেবনাথ।রবিবার সকাল ১১টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্বরে ‘বরগুনার সর্বস্তরের জনগণ’ ব্যানারে মানববন্ধনে এ দাবি করেন তারা।স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এ সময় নিহত রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ উপস্থিত ছিলেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বরগুনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাড. সুনাম দেবনাথ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান মারুফ মৃধা ও রিফাত শরীফের বাবা।এ সময় তারা রিফাত হ*ত্যায় স্ত্রী মিন্নির জড়িত থাকার বিষয়টি উল্লেখ করে তার দ্রুত গ্রে*প্তার ও রি*মান্ড দাবি করেন।

রিফাত হ*ত্যা মা*মলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রে*ফতার করেছে পুলিশ। গত ২ জুলাই ভোররাতে মা*মলার প্রধান আ*সামি নয়ন ব*ন্ড পুলিশের সঙ্গে বন্দু*কযু*দ্ধে নিহ*ত হয়। এখন পর্যন্ত এজাহারভুক্ত তিনজনসহ সাত আ*সামি হ*ত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় বর্তমানে ছয়জনকে বিভিন্ন মেয়াদে রি*মান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে স*ন্ত্রাসীরা প্রকাশ্যে রা*মদা দিয়ে কু*পিয়ে গুরুতর আ*হত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়েশা আক্তার মিন্নি হা*মলাকা*রীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। একাধারে রিফাতকে কু*পিয়ে বীরদর্পে অ*স্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হা*মলাকারীরা। তারা চেহারা লুকানোরও কোনও চেষ্টা করেনি। গুরুতর আহত রিফাতকে এদিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আ*সামি করে একটি হ*ত্যা মা*মলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর