,

এরশাদের বিখ্যাত সেই গান (ভিডিও)

news-image

চলে গেলেন বাংলাদেশের উন্নয়নের কারিগর কিংবদন্তি হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার (১৪ জুলাই) সকাল পৌনে ৮টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি। দীর্ঘ ৯ বছর বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থাকাকালে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তার নেয়া কার্যক্রম ও সংস্কারমূলক কর্মকাণ্ড দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে।

স্বৈরশাসকের খুবই পরিচিত চিহ্ন – জনগণের মাঝে নানান উপলক্ষে জনদরদি হিসেবে নিজেকে হাজির রাখা। সেই দৃশ্য তারা নানা মাধ্যমে চিত্রায়িত করে প্রচারণাও চালান। তেমনটা দেখা গিয়েছিল সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ক্ষেত্রেও। ১৯৮৮ সালে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয় সারা দেশ। বাদ পড়েনি রাজধানী ঢাকাও। ওই সময় রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে রাত ৮টা ও ১০টার সংবাদের আগে এবং বিভিন্ন সময়ে প্রচার হতো একটি গান। শোনা যেতো বেতারেও।

‘তোমাদের পাশে এসে বিপদের সাথি হতে’ শিরোনামের ওই গানের লেখক ছিলেন এরশাদ। ভিডিওতে দেখা যায়- বন্যার জলের মাঝে হেঁটে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, ত্রাণ বিতরণ করছেন। উঠে এসেছে বন্যার ভয়াবহতা ও জনগণের দুর্ভোগের চিত্র। বলা হয়ে থাকে, গানটি রেডিও-টিভিতে এতবার প্রচার হতো যে- অনেকের মুখস্থ হয়ে গিয়েছিল। এরশাদের মৃত্যুর পর তাকে নিয়ে নানা ধরনের চর্চা হচ্ছে। এর মাঝে গানটিও রয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই গানটি শেয়ার করেছেন। লিখেছেন মন্তব্যও।

“১৯৮৮ সালে দেশব্যাপী নূহের প্লাবনের মতো ‘ভয়াবহ’ বন্যা হলো। রাষ্ট্রপতি এরশাদ বুক সমান পানিতে নেমে পড়লেন ত্রাণ বিতরণ করতে- গান লিখলেন: ‘তোমাদের পাশে এসে বিপদের সাথি হতে আজকের চেষ্টা আমার।’ অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে গানটি সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল। স্বৈরশাসনের কথা বেমালুম ভুলে বাংলার ভুলোমনা হাজার হাজার মানুষ এরশাদের ভক্ত হয়ে গেল!” গানটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্য করেছেন একজন।

https://www.facebook.com/930401830359746/videos/998327983567130/?t=0

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা