,

প্রাণের অলটাইম বনের ভেতর জীবন্ত সাপ, মুখে দিয়ে ক্রেতা অজ্ঞান (ভিডিও)

news-image

এবার জীবন্ত সাপ মিললো প্রাণের অলটাইম চকো ভেনিলা বনের ভেতর। হবিগঞ্জ শহরের সৈয়দ ফরিদ মিয়া নামের এক ক্রেতা বন কিনে খেতে গিয়ে জ্ঞান হারালেন। হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে শুক্রবার ১০ জুলাই বিকেলে এ ঘটনা ঘটে। এতে করে ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে আতংক। প্রাণের এমন জ্ঞানহীন কর্মকান্ডে ক্ষুদ্ধ ক্রেতা সাধারণ।

হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা ও বাইপাস সড়কের ব্যবসায়ী সৈয়দ ফরিদ মিয়ার কাছ থেকে সংগৃহীত একটি ভিডিও ক্লিপ থেকে দেখা যায় প্রাণের অলটাইম চকো ভেনিলা বনের ভেতর থেকে একটি ছোট বিষাক্ত সাপ বেড়িয়ে আসছে। যা দেখে যে কেহ আতঙ্কিত হওয়ার মতো।

সাপের ছোবল খেলে হয়তো মৃত্যুও হতে পারতো ব্যবসায়ী ফরিদের। আর এমন একটি স্পর্শ কাতর বিষয়কে যেন তোয়াক্কাই করছে না প্রাণ কর্তৃপক্ষ। ব্যবসায়ী ফরিদসহ স্থানীয়দের দাবী প্রাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সৈয়দ ফরিদ মিয়া জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বাইপাস সড়কের জামাল মিয়ার মালিকানাধিন পঙ্খিরাজ স্টোর থেকে দুটি বন ক্রয় করেন তিনি। ওই দোকানে বসেই তিনি ও তাঁর অপর এক বন্ধু মিলে বনগুলো খাওয়া শুরু করেন।

এ সময় তার কামড়ের সাথে বনের ভেতর থেকে সাপ প্রজাতির একটি বিষাক্ত প্রাণী বেড়িয়ে আসছে। এ সময় তিনি তা দেখে বমি করে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। সৈয়দ ফরিদ মিয়া আরো জানান বর্তমানেও তার কাছে সাপসহ বনটি সংরক্ষিত আছে। এ ব্যাপারে শহরের স্থানীয় ডিলার শ্রীনিবাস দাসের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তবে প্রাণের ব্যবস্থাপক জিয়াউল হকের সাথে শুক্রবার রাতে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। খোজ নিয়ে জানাবো। পরে শুক্রবার রাত ৯টা থেকে রবিবার রাত পর্যন্ত তাকে একাধিক বার ফোন দেয়া হলেও তিনি আর রিসিভ করেননি। সূত্রঃ বাংলাদেশ টুডে

https://www.facebook.com/24binodonbd/videos/634689897047656/

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা