,

এরশাদের প্রশংসায় কাদের সিদ্দিকী

news-image

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। রোববার রাতে এক শোক বার্তায় বঙ্গবীর বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরশাসক ক্ষমতা ছাড়ার পর পুনরায় রাজনীতি করতে পারেননি, এক্ষেত্রে এরশাদ ছিলেন ব্যতিক্রম।

কাদের সিদ্দিকী বলেন, তিনি শুধু রাজনীতিই করেননি, জনগণের সমর্থন নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে বারবার নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সাবেক সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ এক অপরিহার্য নাম। তাকে ভালোবাসার মানুষের অভাব নেই এই বাংলায়।

মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন তিনি। হুসেইন মুহম্মদ এরশাদ রোববার সকাল পৌনে ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর