,

খতনার ভয়ে বাড়ির ছাদে শিশু!

news-image

খতনার ভয়ে বাবা-মায়ের কাছ থেকে পালিয়ে বাড়ির ছাদে উঠে ইন্দোনেশিয়ার পাঁচ বছরের এক শিশু। আর ওই শিশুর ছবিটি ফেসবুকে পোস্ট করার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মুহূর্তেই ফেসবুকের পোস্টটি শেয়ার হয় প্রায় ১৩’শ এবং কমেন্ট পড়ে তিন হাজারের ওপরে।

ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, নেভি ব্লু টি-শার্ট আর শর্টস পড়া মাত্র পাঁচ বছরের একটি শিশু দুই পা দুদিকে ঝুলিয়ে বাড়ির ছাদে বসে আছে। এবং খতনা না করার জন্য সেখানেই ২ ঘণ্টা বসে থাকে শিশুটি।আর তখন ছবিটি তুলে ফেসবুকে পোস্ট করেন শিশুটিকে খতনা করতে আসা স্থানীয় ডাক্তার আনিক সুতারি।

ডাক্তার আনিক সুতারি বলেন, তিনি ২০ বছরে প্রায় এক হাজারের বেশি শিশুকে খতনা করিয়েছেন। কিন্তু ২০ বছরের অভিজ্ঞতায় এমন মুহূর্তের সম্মুখীন হননি কখনো। এই প্রথম কোনো শিশুকে দেখলেন যে খতনা না করার জন্য বাড়ির ছাদে উঠেছে। সেখানে থাকা প্রায় প্রত্যকে শিশুটিকে ছাদ থেকে নামাতে চেষ্টা করেছে। শিশুটির কাছে উঠতে চাইলে যদি শিশুটি পালানোর চেষ্টা করার সময় কোনো দুর্ঘটনা ঘটে এই ভয়ে শিশুটির কাছে কেউ যেতে পারেনি।

দুই ঘণ্টা পর শিশুটির স্কুল শিক্ষককে ডেকে তারপর শিশুকে নামানো সম্ভব হয়। তবে নামার পরে শিশুটি নিজেই খতনা দেয়ার স্থানে বসে। খতনা দেয়ার আগে সকল প্রস্তুতি নিতে প্রায় ১০ মিনিট সময়ে কোন বাধা দেয়নি। এরপর তাকে খতনা দেয়া হয়। খতনা দেয়ার সময় কোনো কান্নাকাটি এবং ব্যথার জন্য কোনো অভিযোগও করেনি।

ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার এক মুসলিম পরিবারে। মুসলিম ছেলে সন্তানদের খতনা করা ধর্মীয়ভাবে পালন করার বাধ্যবাধকতা রয়েছে। যা মুসলিমদের কাছে সুন্নত হিসেবে গ্রহণ করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর