,

এরশাদের চিরবিদায়ে গভীর শোকাহত হেফাজত আমির

news-image

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

রোববার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় হেফাজত আমির মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি থাকাকালীন রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণাসহ ধর্মীয় বিষয়ে গঠনমূলক ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

গণমাধ্যমে হেফাজত আমিরের শোক বার্তা প্রেরণের বিষয়টি বিকাল ৫টায় এ প্রতিবেদকের কাছে নিশ্চিত করেন আল্লামা শফীর ছেলে ও হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা আনাস মাদানী। জীবদ্দশায় মরহুম এরশাদ হেফাজত আমির আল্লামা আহমদ শফীর দোয়া ও শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বেশ কয়েক হেফাজত ইসলামের দূর্গ বলে খ্যাত হাটহাজারী মাদ্রাসায় এসেছিলেন।

প্রসঙ্গত, হুসেইন মুহাম্মদ এরশাদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ সকাল পৌনে ৮টার দিকে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর