,

ছুঁটে গেল ৬৩ বছরের বন্ধন, কাঁদছেন রওশন!

news-image

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভালোবাসার মানুষ। ছায়ার মত সব সময় তাকে আগলে রেখেছেন। এক ছাদের নিচে থাকা না হলেও কখনোই আলগা হয়নি এ দম্পতির বাঁধন। রাজনৈতিক জীবনের সহযোদ্ধা প্রিয় স্বামীকে হারিয়ে কাঁদছেন বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ। এরশাদের মৃত্যুর মধ্য দিয়ে তার প্রায় ৬৩ বছরের সংসার জীবন ইতি ঘটলো।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রোববার সকাল পৌনে ৮টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর। সংসার ও রাজনৈতিক জীবনের শেষ দিনগুলোতেও এরশাদের পাশে ছিলেন রওশন। জীবন মরণের সন্ধিক্ষণেও শয্যাশায়ী স্বামীর পাশে কোরআন পড়েছেন।

প্রিয়তম স্বামীর মৃত্যু সংবাদ পেয়েছেন সকালেই।একমাত্র সন্তান রাহগীর আল মাহে সাদ এরশাদকে সঙ্গে নিয়েই ছুটলেন হাসপাতালে। স্বামীর পাশে যেতেই কান্নায় ভেঙে পড়লেন। তখন থেকেই অনবরত কেঁদেছেন। বন্ধ রেখেছেন নিজের সেলফোন। ৬৩ বছরের অম্ল-মধুর সম্পর্কের ইতি টেনে শূন্য হৃদয় নিয়ে গুলশানের বাড়িতে এখন স্তব্ধ-নির্বাক রওশন এরশাদ।

১৯৫৬ সালে ময়মনসিংহের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে রওশনকে বিয়ে করেন এরশাদ। চাকরির কারণে বিয়ের পরপরই সংসার করা হয়ে ওঠেনি। ওই সময় রওশন নিজের পড়াশোনার জন্য ময়মনসিংহে থেকেছেন। স্ত্রীর জন্য আকুল হৃদয়ে সেই সময় নিয়মিতই ‘ডেইজি’ সম্বোধন করে তাকে চিঠি লিখতেন এরশাদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর