,

৮৬ রানে চার উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড

news-image

জয়ের জন্য ২৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮৬ রানের মধ্যে চার উইকেট হারাল স্বাগতিক ইংল্যান্ড। দলীয় ২৮ রানে কিউইদের প্রথম শিকারে পরিণত হন জেসন রয়। ম্যাট হেনরির বলে টম লাথামের হাতে ধরা পড়ার আগে ২০ বল থেকে ১৭ রান করেন তিনি। দলীয় ৫৯ রানে কলিন গ্র্যান্ডহোমের বলে ফিরেন জো রুট। লুকি ফার্গুসনের বলে সর্বোচ্চ ৩৬ রান করা জনি বেয়ারস্টও বিদায় নিলেন। এবার ৯ রান করে বিদায় নিলেন অধিনায়ক মরগান ।২৪ ওভারের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৮৯ রান।

এর আগে রবিবার টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৪১ রান করেছে। ব্যাট হাতে নেমে দলীয় ২৯ রানে ওকসের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন ওপেনার মার্টিন গাপটিল। ১৮ বল থেকে দুটি চার ও একটি ছক্কার মারে তিনি করেন ১৯ রান। শুরুতেই উইকেট হারিয়ে সতর্কতার সঙ্গে খেলছেন দ্বিতীয় উইকেটে জুটি বাঁধা হেনরি নিকলস ও অধিনায়ক কেন উইলিয়ামসন। এই দুজন ৭৪ রানের দারুণ একটি জুটি গড়েন।

তবে দলীয় ১০৩ রানে উইলিয়ামসনের বিদায়ে ফের চাপে পড়ে দলটি। প্লাঙ্কেটের বলে জোস বাটলারের গ্লাভসে ধরা পড়ার আগে উইলিয়ামসন ৫৩ বল থেকে ৩০ রান করেন। ১৫ রানের ব্যবধানে ফিরেন নিকোলসও। প্লাঙ্কেটের বলে বোল্ড হওয়ার আগে তিনি করেন ৫৫ রান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতন হয় কিউইদের। শেষ দিকে টম লাথামের ৫৬ বল থেকে ৪৭ রানের দারুণ একটি ইনিংসের সুবাদে ২৪১ রান করতে সক্ষম হয় কিউইরা। ইংলিশ বোলারদের মধ্যে ক্রিস ওকস ও লিয়াম প্লাঙ্কেট তিনটি করে উইকেট নেন।

উল্লেখ্য, গত ১১ জুলাই এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে ইংল্যান্ড। এর দুদিন আগে ভারতকে ১৮ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে নিউজিল্যান্ড।

এর আগে তিনবার (১৯৭৯, ১৯৮৭, ১৯৯২) ফাইনালে উঠলেও কখনো শিরোপার স্বাদ পায়নি ইংল্যান্ড। নিউজিল্যান্ডের সাফল্য গত আসরে রানার্স আপ হওয়ার মধ্যেই সীমাবদ্ধ। সুতরাং আজ যারাই জিতবে তারাই হবে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ