,

বিনামূল্যে আমিরাতের ভিসা পাচ্ছেন কিশোর-কিশোরী পর্যটকরা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ বিনামূল্যে আমিরাতের ভিসা পাচ্ছেন কিশোর-কিশোরী পর্যটকরা
১৮ বছরের কম বয়সী কিশোররা সংযুক্ত আরব আমিরাতের বিনামূল্যে পর্যটক ভিসা পাচ্ছেন। মধ্যপ্রাচ্যের এই দেশটির সরকার পর্যটক টানতে নতুন এই সিদ্ধান্ত নিয়েছে; যা সোমবার (১৫ জুলাই, ২০১৯) থেকে কার্যকর হবে। বাবা-মায়ের সাথে আমিরাত ঘুরতে যাওয়ার জন্য কিশোররা এখন থেকে বিনামূল্যের এই ভিসা পাবেন।

এর আগে আমিরাতের ফেডারেল অথরিটি আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ বিভাগ দেশটিতে কিশোর পর্যটকদের বিনামূল্যে ভিসা দেয়ার ঘোষণা দেয়। গত বছরের জুলাইয়ে দেশটির মন্ত্রিসভার বৈঠকে কিশোরদের বিনামূল্যে ভিসা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ১৮ বছরের নিচের কিশোররা এই ভিসা পাবেন মূলত প্রত্যেক বছরের ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

তবে বিনামূল্যে এই ভিসা পাওয়ার ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। তারা বলছে, ভিসা পাওয়ার জন্য ১৮ বছরের নিচের কিশোরদের সঙ্গে তাদের বাবা-মায়ের যে কোনো একজনকে থাকতে হবে। আর এজন্য বাবা অথবা মায়ের জন্য পর্যটক ভিসা, স্বল্প কিংবা দীর্ঘমেয়াদের ভিসা দরকার হবে।

এই ভিসা ফি মওকুফের মাধ্যমে পর্যটকরা লাভবান হয়ে আরো বেশি পর্যটককে আমিরাতে যেতে উদ্বুদ্ধ করবেন বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পররাষ্ট্র কল্যাণ ও বন্দর কর্তৃপক্ষের মহাপরিচালক মেজর জেনারেল সায়িদ রাকান রশীদি বলেছেন, স্মার্ট অ্যাপের মাধ্যমে পর্যটকরা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। আমিরাতের এই ওয়েবসাইটের মাধ্যমেও (www.ica.gov.ae) ভিসার জন্য আবেদন করা যাবে। সূত্র : খালিজ টাইমস।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর