,

ভুল আউট দিয়ে ফাইনাল শুরু করলেন আম্পায়ার ধর্মসেনা

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচে মারাত্মক ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন শ্রীলঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা। ইংলিশ ওপেনার জেসন রয়ের ব্যাটে কিংবা গ্লাভসে বল স্পর্শ না করলেও তাকে কট বিহাইন্ড ঘোষণা করেন তিনি! এর প্রতিবাদ করায় জেসন রয়কে শাস্তি পেতে হয় আর পুরস্কার স্বরূপ ধর্মসেনা দায়িত্ব পান বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিং করার।

বিখ্যাত লর্ডসে ফাইনালের মতো একটি গুরুত্বপূর্ণ লড়াইয়েও ধর্মসেনার ভুল আম্পায়ারিং অব্যাহত রইল। ইনিংসের তৃতীয় ওভারটি করেছিলেন ইংলিশ পেসার ক্রিস ওকস। তৃতীয় বলে হেনরি নিকোলাসের বিরুদ্ধে লেগ বিফোর উইকেটের আবেদন হয়। সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেন ধর্মসেনা। নিকোলাস রিভিউ নিলে দেখা যায়; বল স্টাম্পের অনেক বাইরে দিয়েই গেছে। বেঁচে যান নিকোলাস। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৩.১ ওভারে কিউইদের সংগ্রহ ৪ উইকেটে ১৪১ রান।

ক্রিকেটের তীর্থে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের সর্বশেষ আসরেও ফাইনালে কিউইদের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। টানা দুই বার ফাইনালে উঠা দলটি এবার নিশ্চয়ই শিরোপা উঁচিয়ে ধরতে চাইবে। অন্যদিকে ঘরের মাঠে ছেড়ে কথা বলবে না স্বাগতিক ইংল্যান্ড। বিশ্বকাপের পুরো টুর্নামেন্টেই ভুগিয়েছে বৃষ্টি। আজও তার ব্যতিক্রম হলো না। বৃষ্টিতে টস হতে ১৫ মিনিট দেরি হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর