,

আ.ফ.ম কামালের মৃত্যুতে মুহিত-মোমেনের শোক

news-image

আব্দুল আহাদ, সিলেট : সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ.ফ.ম কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী, সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এক শোক বার্তায় ড. এ কে আব্দুল মোমেন বলেন, আ.ফ.ম কামাল সাবেক সিলেট পৌরসভার চেয়ারম্যান হিসেবে নগরবাসীর একজন বিশ্বস্ত অভিভাবক হয়ে উঠেছিলেন। তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে ছিলেন সমাদৃত। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন নিবেদিত প্রাণ সমাজকর্মী, রাজনৈতিক নেতাকে হারাল।

তিনি মরহুমের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান।এদিকে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পৃথক শোক বার্তায় বলেন, আ.ফ.ম কামাল সাবেক সিলেট পৌরসভার মেয়র সিলেটের সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তি হয়ে উঠেছিলেন। তার মৃত্যুতে সিলেটবাসী একজন সজ্জন নেতাকে হারাল।

তিনি মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর