,

রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করে কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন এরশাদ: ছারছীনা পীর

news-image

রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণাকারী সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান ছারছীনা দরবার শরীফের পীর মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ।ছারছীনা দরবারের প্রেস সেক্রেটারি মাওলানা আবদুর রহমান প্রেরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

এরশাদের মৃত্যুতে শোক জানিয়ে মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ বলেন, এরশাদের মৃত্যুর মাধ্যমে বাংলাদেশ এক মহান নেতাকে হারিয়েছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

ছারছীনা দরবারের সঙ্গে এরশাদের গভীর সম্পর্ক ছিলো উল্লেখ করে পীর সাহেব বলেন, এরশাদ রাষ্ট্রপতি থাকাকালীন ছারছীনা দরবারের মাহফিল থেকে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করে কোটি কোটি মুসলিম তৌহিদী জনতার হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। এছাড়াও তিনি সংবিধানে বিসমিল্লাহ, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, ইবতেদায়ী মাদ্রাসার স্বীকৃতি প্রদান সহ ইসলাম ধর্মের জন্য অনেক অবদান রেখেছেন।

এ ছাড়া ছারছীনা পীর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর