,

ইবি ছাত্রলীগের নতুন নেতৃত্বে পলাশ ও রাকিব

news-image

ইবি প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আগামী ১ বছরের জন্য ২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রবিউল ইসলাম পলাশকে সভাপতি এবং সাবেক সদস্য রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। (১৪ জুলাই) প্রথম প্রহরে ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের এসএম রবিউল ইসলাম পলাশকে সভাপতি ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ২ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার স্থগিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং দুই সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর