,

রিফাত হ*ত্যার তদন্তে অনেক কিছু বেরিয়ে আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হ*ত্যার তদন্তে অনেক কিছু বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রিফাতের বাবা তার পুত্রবধূ মিন্নীকে গ্রে*ফতারের দাবি জানিয়েছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। রোববার (১৪ জুলাই) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রিফাত শরীফ হ*ত্যাকাণ্ডে*র প্রধান সাক্ষী ও নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রে*ফতারের দাবিতে শনিবার সংবাদ সম্মেলন করেছেন রিফাতের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, মিন্নিকে দ্রুত গ্রে*ফতার করুন। তাকে গ্রে*ফতার করলে আমার ছেলে হ*ত্যার মূল রহস্য বের হয়ে যাবে। আমার ছেলে হ*ত্যার পেছনে পুত্রবধূ মিন্নির হাত রয়েছে। আসলে আমার পুত্রবধূই ভিলেন। তার সহযোগিতায় আমার ছেলেকে হ*ত্যা করা হয়েছে।

রিফাতের বাবার এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্তের মধ্যে অনেক কিছু বেরিয়ে আসবে। অ্যাডভান্স কিছু বলে লাভ নেই, তদন্ত শেষ হোক তথন আপনারা সব জানতে পারবেন।’ গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে রিফাত শরীফকে কু*পিয়ে হ*ত্যা করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রিফাতকে কু*পিয়ে হ*ত্যার একটি ভিডিও ওইদিনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।

পদ্মা সেতুতে মাথা লাগবে বলে গুজবটি বেশ ছড়িয়ে পড়েছে- একজন সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘আপনি নিজেই বুঝতে পারেন এই গুজবের ভিত্তিটা কোথায়। এই ধরনের গুজব যাতে না ছড়ায় আপনাদের (সাংবাদিক) কাছে আহ্বান রইল- আপনারা বন্ধ করবেন।’

সভায় পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পটোয়ারী, সুরক্ষা সেবা বিভাগে সচিব মোস্তাফা কামাল উদ্দীন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর