,

চোখের নিমিষেই তলিয়ে গেলো গোটা একটি স্কুল

news-image

ভারতের গুয়াহাটির মোরগাঁও জেলায় ব্রহ্মপুত্র নদীতে তলিয়ে গেছে গোটা একটি স্কুল। টানা কয়েকদিনের বৃষ্টিতে ব্রহ্মপুত্রের পানি বেড়ে যাওয়ায় শুক্রবার এ ঘটনা ঘটে। জানা যায়, টানা কয়েকদিন ধরেই ভারতের গুয়াহাটিসহ বিভিন্ন জায়গায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এ রাজ্যে বন্যায় ইতিমধ্যেই ৭ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও রাজ্যের ডিখাও, ধানসিসি, জিয়া ভারলি, পুথিমারি ও বেকি নদী বিপদসীমার ওপর দিয়ে বয়ে চলেছে।। এখনও পর্যন্ত বন্যায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এ রাজ্যের ৩৩ জেলার মধ্যে ২৫ জেলাতেই বন্যা দেখা গিয়েছে। কমপক্ষে ২০,০০০ মানুষকে রাজ্যের ৬৮ ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তর বলছে, আগামী ৪৮ ঘণ্টা টানা বৃষ্টি হবে রাজ্যে। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর