,

সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাষ্ট্রীয় মর্যাদায় হবে এরশাদের দাফন

news-image

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দাফন সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে বনানীর সামরিক কবরস্থানে সাবেক এই সেনাপ্রধানকে দাফন করা হবে। রোববার দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ চত্বরে এরশাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান এরশাদকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। জানাজার আগে সাবেক এই রাষ্ট্রপতি ও বর্তমান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সংক্ষিপ্ত জীবনী পাঠ করা হয়। এছাড়া মরহুমের পক্ষ থেকে ভুল-ত্রুটি ক্ষমা চেয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য সবার প্রতি আহ্বান জানান তার ছোটভাই জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ৯০ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ১০ দিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে ছিলেন এরশাদ। তিনি মাইডোলিসপ্লাস্টিক সিনড্রোমে আক্রান্ত ছিলেন, রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতায়ও ভুগছিলেন তিনি। সেই সঙ্গে তার ফুসফুসে দেখা দিয়েছিল সংক্রমণ, কিডনিও কাজ করছিল না।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো