মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এরশাদের ওসিয়তকৃত রংপুরের পল্লী নিবাসে সমাহিত করার দাবি

news-image

সোহেল রশীদ,রংপুর : জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি, সেনাবাহিনীর সাবেক প্রধান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের ওছিয়তকৃত রংপুরের পল্লী নিবাসেই তাকে সমাহিত করার দাবি জানিয়েছেন রংপুর বিভাগের জাতীয় পার্টির নেতাকর্মীরা। রংপুরের নেতারা দাবি করেন, এরশাদ যখন সুস্থ ছিলেন তখনই তিনি একটি সমাধি কাম কমপ্লেক্স’র ডিজাইনও করেছিলেন। এব্যাপারে এরশাদ ভক্ত নগরীর ৩২নং ওয়ার্ডের মনোয়ারুল ইসলাম বলেন, সারা দুনিয়ার মানুষ জানে এরশাদ রংপুরের সন্তান। তিনি মারা যাবার পর এখন শুনছি তার কবর রংপুরের বাহিরে ঢাকাতে হবে। আমি চাই রংপুরের মাটিতে তার শেষ ঠিকানা হউক। এদিকে এরশাদ ভক্তদের মতো জাতীয় পার্টির তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকরাও চাইছেন রংপুরেই তাদের নেতার সমাধি করা হোক।

রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন বলেন, জাতির জনকের সমাধি তার নিজ গ্রাম টুঙ্গিপাড়াতে হয়েছে। সেখানকার মানুষরা বঙ্গবন্ধুকে যেমন আগলে রেখেছেন, আমরাও আমাদের নেতা এরশাদ আগলে রাখব। এটাই রংপুরের মানুষের দাবি। রংপুর মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, ‘নব্বইয়ে সরকার পতনের পর এরশাদ স্যার জেলে বন্দি হয়েছিলেন। রংপুর থেকেই তার মুক্তির আন্দোলন শুরু হয়েছিল। রংপুরের মানুষই তাকে ভোট দিয়ে জেল থেকে মুক্ত করেছেন। জাতীয় পার্টির জন্য এরশাদ স্যারের জন্য এ অঞ্চলের মানুষের কোন ঘাটতি নেই। তাই পার্টির সুন্দর ভবিষ্যৎতের জন্য রংপুরের মাটিতেই এরশাদ স্যারের সমাধি করা উচিত।

অন্যদিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার যুগ্ন সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক বলেন, এরশাদ সাহেব অসুস্থ হওয়ার কিছুদিন আগে তিনি পার্টির বিভিন্ন স্থরের নেতাদের সাথে আলাপচারিতায় তার অন্তিম সমাধি রংপুরের পল্লী নিবাসে করার জন্য ওছিয়ত করে যান। সেজন্য তিনি একটি একটি সমাধি কাম কমপ্লেক্স নির্মানের জন্য ডিজাইন প্লানিংও করেছিলেন। কিন্তু অসুস্থ্ হওয়ার কারণে সেই প্লানিং তিনি জনসমুখে বলে যেতে পারেন নি। সেকারণে আমরা জাতীয় পার্টি রংপুর বিভাগ, জেলা, মহানগরসহ সহযোগি ও অঙ্গ সংগঠন এবং রংপুর বিভাগ বাসির পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপির সমাধি তাঁর ওছিয়তকৃত স্থানে করার আকুল আবেদন জানাচ্ছি। চেয়ারম্যানের সমাধিকে আকড়ে ধরেই আমরা তার জীবন দর্শন বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর বলেন, ‘আমি এরশাদ স্যারের সমাধি কমপ্লেক্স তৈরির জন্য রংপুরে ২ একর জমি দিতে চেয়েছি। দলীয় সভায় তা উপস্থাপনও করেছি। জাতীয় পার্টির অনেকেই স্যারের সমাধির জায়গার জন্য জমি দিতে চেয়েছেন।রংপুর জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আল-আমিন সুমন বলেন, এরশাদ স্যারের পরিবারের বেশির ভাগই রংপুরে শায়িত আছেন। তার প্রতি রংপুরের মানুষের আলাদা ভালোবাসা রয়েছে। যা কোনদিনই শোধ করা যাবে না। তাই আমি মনে করি, স্যারের সমাধি রংপুরে করা হোক। রংপুরের মানুষ যেন তার সমাধিতে ফুল দিতে পারে।

এদিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা পার্টির সুন্দর ভবিষ্যৎতের জন্য রংপুরের মাটিতেই এরশাদ স্যারের সমাধি করারর দাবি জানান। তারা মনে করেন, রংপুরে এরশাদের সমাধি করার হলে সেখানে শ্রদ্ধা জানাতে পারবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক