,

নাটোর-বাগাতিপাড়া সড়কের বেহাল দশা ভোগান্তিতে এলাকাবাসী

news-image

নাটোর প্রতিনিধি : নাটোর-বাগাতিপাড়া প্রধান সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে যাওয়ায় ভাঙ্গা সড়কে জন দূর্ভোগের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এ দূর্ভোগের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। ফলে জনগনের মাঝে অভিযোগ নয়, দানা বাঁধছে ক্ষোভের। সড়ক জুড়ে অসংখ্য ছোট-বড় গর্তে বৃষ্টির পানি জমে থাকছে। ফলে মাঝে মধ্যেই দূর্ঘটনার শিকার হচ্ছে যান বাহন। উপজেলার কসবে মালঞ্চি থেকে তমালতলা বাজার হয়ে হাজিপাড়া পর্যন্ত প্রায় পৌনে দুই কিলোমিটার অংশে এমনই বেহাল অবস্থা।

সরেজমিনে দেখা যায়, বাগাতিপাড়ার মালঞ্চি বাজার হতে কসবে মালঞ্চি পর্যন্ত গত বছরে সড়ক প্রশ্বস্তকরণ ও সংস্কার কাজ করা হয়েছে। কিন্তু কসবে মালঞ্চি থেকে আর কোন সংস্কার না হওয়ায় তমালতলা বাজার হয়ে হাজিপাড়া পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ ভেঙ্গে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পিচ উঠে গিয়ে ইট-সুরকি পর্যন্ত নেই। বিশেষ ভাবে তমালতলা মোড় বাজারের উত্তর মাথায় গভীর গর্তে পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চলাচলকারিরা।

স্থানীয় সাবেক ইউপি মেম্বর আজিজুল হাকিম বলেন, বাগাতিপাড়া উপজেলার পাঁকা, জামনগর, সদর ইউনিয়নের বেশিরভাগ মানুষকে জেলা শহরের সাথে যোগাযোগের জন্য এই প্রধান সড়ক ব্যবহার করতে হয়। তাছাড়া জেলার সর্ববৃহৎ আমের আড়ত তমালতলা বাজার। এখানে প্রায় প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকার আম বেচা-কেনা হয়। আম পরিবহনের জন্য ট্রাকসহ বিভিন্ন যান-বাহনের যাতায়াত রয়েছে। কিন্তু সড়কটি নিয়ে কারও মাথা ব্যথা নেই। যত ভোগান্তি চলাচলকারীদের। জনগুরুত্বপূর্ন সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।
স্থানীয়রা আব্দুল আজিজ বলেন, সড়কটি নিয়ে কোন অভিযোগ করে লাভ হয় না। সংস্কারে এখন আন্দোলনে নামতে হবে। এছাড়া আর কোন উপায় নেই।

স্থানীয় মোঃ ওসমান গনি বলেন, দীর্ঘ অনেক ধরে রাস্তাটি এ অবস্থায় রয়েছে। চেয়ারম্যান, মেম্বারদেও কাছে চিঠি দেওয়া হলেও তারা দেখতেও আসে না। নাটোর শহরে যাওয়ার একামাত্র রাস্তাটি । আমরা পলস, শাক-সবািজ শহরে নিয়ে যেতে যেতেই নস্ট হয়ে যায় সঠিক দাম পাই না।এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এসএম শরীফ উদ্দিন খান বলেন, কয়েকটি সড়ক নিয়ে একটি প্যাকেজ প্রোজেক্টের আওতায় এই সড়কের কাজ হবে। ইতিমধ্যেই এর টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে, তবে কার্যাদেশ দেওয়া হয়নি। ঢাকা থেকে অনুমোদন হলে কসবে মালঞ্চি হতে বাগাতিপাড়া উপজেলার সীমানা পর্যন্ত সড়কটির প্রশ্বস্ত ও সংস্কার কাজ হবে।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর