,

৪ স্থানে এরশাদের নামাজে জানাজা

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নামাজে জানাজা আলাদা চারটি স্থানে অনুষ্ঠিত হবে। আজ রোববার বেলা ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

তিনি বলেছেন, আজ ১৪ জুলাই বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে এরশাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামীকাল ১৫ জুলাই সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় নামাজে জানাজা হবে। এদিন বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টির কাকরাইল অফিসে নেওয়া হবে এরশাদের মরদেহ। পরে বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এদিন রাতে সিএমএইচের হিমঘরে রাখা হবে জাপা চেয়ারম্যানকে।

এর পরদিন ১৬ জুলাই সকাল ১০টায় হেলিকপ্টার যোগে রংপুরে নেওয়া হবে এরশাদের মরদেহ। সেখানে রংপুর জেলা স্কুল মাঠে/ ঈদগাহ মাঠে বাদ জোহর তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। এদিন বিকেলেই ঢাকায় এনে সেনাবাহিনী কবরস্থানে দাফন করা হবে এরশাদকে।

উল্লেখ্য, জাপা চেয়ারম্যান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার মারা গেছেন। সকাল ৭টা ৪৫ মিনিটে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

এর আগে গত ২৬ জুন থেকে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন এরশাদ। সেখানে সাবেক এই রাষ্ট্রপতিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তিনি রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর