,

পাকিস্তানি সুন্দরীর ফাঁদে পড়ে ফেঁসে গেল ভারতীয় সেনা

news-image

ডেস্ক রিপোর্ট : ভারতের এক সেনা সদস্য পাকিস্তানি সুন্দরীর ফাঁদে পড়ে ফেঁসে গিয়েছেন। প্রেমের ফাঁদে ফেলে ভারতীয় ওই সেনার কাছ থেকে তথ্য হাতিয়ে নিয়েছেন ওই পাকিস্তানি সুন্দরী।

এর আগেও এমন একটি ঘটনা ঘটেছিল। তারপর থেকে সেনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বাড়তি সতর্কতা জারি করে ভারত। তবে তাতে শেষরক্ষা হয়নি। পাক সুন্দরীকে তথ্য দেওয়া ওই সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। অরুণাচল প্রদেশে কর্মরত ওই সেনাকে বৃহস্পতিবার নার্নাউল রেল স্টেশনের কাছে থেকে গ্রেপ্তার করা হয়। সোশ্যাল মিডিয়ার যে পাকিস্তানি তরুণীর কাছে তিনি তথ্য ফাঁশ করেন, তিনি আসলে পাক গুপ্তচর।

জানা গেছে, হরিয়ানার বাসিন্দা ওই জওয়ানের নাম রবিন্দর। তথ্য ফাঁশের বিনিময়ে ওই মহিলার কাছ থেকে তিনি ৫ হাজার টাকা নিয়েছেন। দিন কয়েক আগেই বিএসএফ জওয়ানদের হোয়াটসঅ্যাপে কোনো নতুন কারোর সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছিল। ফেসবুক ও হোয়াটসঅ্যাপে নানা লোভনীয় ফাঁদ পেতে পাকিস্তান তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে বলে সতর্কতা জারি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর