,

কক্সবাজারে তরুণী গণধ**র্ষণে দুই ইউপি সদস্য গ্রেফতার

news-image

নিউজ ডেস্ক।। কক্সবাজারের মহেশখালীতে গণধর্ষণের শিকার তরুণী শুক্রবার রাতে মামলা করেছেন। সিএনজি অটোরিকশার চালক ওসমানকে প্রধান আসামি করে ছয়জনের নামে ও অজ্ঞাতপরিচয় একজনের বিরুদ্ধে এ মামলা করেন তিনি।

পুলিশ রাতেই ধর্ষণে অভিযুক্ত মনু মিয়াসহ আসামি কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য লিয়াকত আলী এবং একই ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর সদস্য খতিজা বেগমকে গ্রেফতার করেছে। তাদেরকে শনিবার মহেশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

গণধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সফিকুল আলম জানান, ধর্ষণের শিকার তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, গণধর্ষণের ঘটনা ধামাচাপা চেষ্টার অভিযোগ ওঠে ইউপি সদস্য লিয়াকত আলী খতিজা বেগমের বিরুদ্ধে। বাদির অভিযোগের ভিত্তিতে তারা এজাহার নামায় আসামি হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

তদন্ত কর্মকর্তা সফিকুল আলম বলেন, ধর্ষণে অভিযুক্ত গ্রেফতার মনু মিয়া চানলবিলা মাঝের পাড়ার আবদুর রশিদের ছেলে। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া, প্রথমে মাতারবাড়ীর ইউপি সদস্য শামীমা আক্তারের বিরুদ্ধে ওই তরুণীকে আটকে রেখে ঘটনা ধামাচাপার যে অভিযোগ ওঠে, তা সত্য নয়। বরং তাকে সার্বিক সহযোগিতা করেছে বলে তরুণী পুলিশ ও সাংবাদিকদের জানান। পাশাপাশি তরুণী ইউপি সদস্য শামীমাকে স্বাক্ষী করে মামলা করেছেন। গ্রেফতার দুই ইউপি সদস্য দাবি করেন, তারা ঘটনার সহযোগী নন। ধর্ষকরা এলাকার হওয়ায় মামলায় তাদের ফাঁসানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর