,

পরকীয়ায় বাধা দেয়ায় দু’জনকে কুপিয়ে থানায় যুবকের আত্মসমর্পণ

news-image

নিউজ ডেস্ক।। বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় দুই যুবককে কুপিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন এক যুবক। গত বৃহস্পতিবার রাতে ভারতের চুঁচুড়ার আনন্দমঠ এলাকায় জখম অতনু সরকার এবং সুরজিৎ মাল নামে আক্রান্ত দু’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে হত্যাচেষ্টার অভিযোগ পেয়ে পুলিশ আত্মসমর্পণকারী অজয় মণ্ডল নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক অজয় আনন্দমঠ এলাকার বাসিন্দা। ভুক্তভোগীদের মধ্যে অতনু পাশের সিংহীবাগানের বাসিন্দা। সুরজিতের বাড়ি দক্ষিণায়ন ৩ নম্বর লেনে। ওই পাড়ারই এক বিবাহিত নারীর সঙ্গে অজয়ের সম্পর্ক গড়ে উঠেছিল। এ নিয়ে ওই নারীর পরিবারে ঝগড়াও হচ্ছিল। এলাকাবাসী ওই সম্পর্ক মেনে নিতে পারেনি। নিষেধ করা সত্ত্বেও অজয় ওই নারীর সঙ্গে মেলামেশা বন্ধ করেননি বলে এলাকাবাসীর দাবি। বৃহস্পতিবার সন্ধ্যায় অজয়ের সঙ্গে ওই নারীকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। তারা ওই নারীর বাড়ির লোকদের সে কথা জানান। তা নিয়েও ঝগড়া হয়।

অজয় স্থানীয় বাসিন্দাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। বদলা নিতে রাত ১১টা নাগাদ অতনুকে ডেকে আনন্দমঠে নিজের বাড়ির কাছে নিয়ে গিয়ে হাঁসুয়া দিয়ে কোপাতে শুরু করেন। অতনুর চিৎকারে সুরজিৎ ঘটনাস্থলে আসেন। অজয়কে তিনি বাধা দেন। এতে অজয় তাকেও হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন।

দু’জনেই রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে যান। স্থানীয় বাসিন্দাদের বেরিয়ে আসতে দেখে অজয় পারিয়ে যান। শুক্রবার সকালে তিনি চুঁচুড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। আহতদের প্রথমে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় অতনুকে পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর