সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতে সারাদেশে ১৬ জনের মৃত্যু

news-image

ডেস্ক রিপোর্ট।।  দেশের সাতটি জেলায় শনিবার বজ্রপাতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ ও পাবনায় চারজন করে, চুয়াডাঙায় তিন, সুনামগঞ্জে দুই এবং নেত্রকোণা, কিশোরগঞ্জ ও শরীয়তপুরে একজন করে মারা গেছেন।

আমাদের ময়মনসিংহের ফুলপুর ও ফুলবাড়ীয়া সংবাদদাতা জানান, বজ্রপাতে ফুলপুরের পয়ারি গ্রামের জামাল উদ্দিন (৪২), বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের সোহাগ (১৭), তারাকান্দা উপজেলার সদর ইউনিয়নের ধলিরকান্দা গ্রামের চাঁন মিয়া (৫৮) এবং ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নের বড়বিলার জেলে চৈত বর্মণ (২২) এর মৃত্যু হয়েছে।

এদিকে পাবনা প্রতিনিধি জানান, বেড়া উপজেলায় বজ্রপাতে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বেড়ায় চাকলা ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাচুড়িয়া গ্রামের মোতালেব সরদার (৫৫), তার দুই ছেলে ফরিদ (২২) ও শরীফ (১৮) এবং একই গ্রামের রহমত আলী (৫৫)। নিহতরা সবাই ঘটনার সময় পাট ধোঁয়ায় কাজ করছিলেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, আলমডাঙ্গা উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বিকালে খোরদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মেহেরপুর জেলার কানাইডাঙ্গা গ্রামের গোলাম রসুলের ছেলে মোহাম্মদ হুদা (৩৫), মকবুল হোসেনের ছেলে আল আমিন (৩০) ও বরকত আলীর ছেলে হামিদুল ইসলাম (৩০)।

আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি জানান, তাহিরপুর উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে শনিবার সকালে বজ্রপাতে বাবা ও ১০ বছরের ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের বাবা হারিদুল ইসলাম (৪৫) এবং তার ছেলে তারা মিয়া (১০)।

আমাদের নেত্রকোণা প্রতিনিধি জানান, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়ায় বজ্রপাতে এনামুল হক (২২) নামে এক কৃষক মারা গেছেন। তিনি ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। শনিবার সকাল ১০টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

এদিকে কিশোরগঞ্জের নিকলিতে বজ্রপাতে আব্দুল হাসিম (৬০) নামে এক কৃষক ও শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সুমআইয়া আক্তার (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। উৎস: ইত্তেফাক।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক