,

বিয়ানীবাজার থানার এসআই হয়রানির অভিযোগে ক্লোজড

news-image

নিউজ ডেস্ক।। হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে সিলেটের বিয়ানীবাজার থানার সিরাজুর ইসলামকে ক্লোজড করা হয়েছে। গতকাল শনিবার বিয়ানীবাজার থানা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মতবিনিময় সভায় লাউতা ইউনিয়নের চেয়ারম্যান গৌছ উদ্দিনের অভিযোগের ভিত্তিতে সিলেটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বিয়ানীবজার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলামকে তাৎক্ষণিক ক্লোজড করেন। একই সঙ্গে তিনি তদন্ত সাপেক্ষে এসআই সিরাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

জানা যায়, শনিবার দুপুরে থানা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মতবিনিময় সভায় লাউতা ইউনিয়নের চেয়ারম্যান গৌছ উদ্দিন কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ তুলেন উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলামের (সিরাজ-২) বিরুদ্ধে।

অভিযোগ করে চেয়ারম্যান গৌছ বলেন, সামান্য দুর্ঘটনাকে অপহরণ মামলা বলে রেকর্ড করা এবং অভিযুক্ত করে যুবককে জেলহাজতে প্রেরণ করা। বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির কোনো সুযোগ না দেওয়া এবং বৈধ অটোরিকশা থানা থেকে ছাড়িয়ে নিতে ৩০ হাজার টাকা প্রদান করার অভিযোগ তুলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই এসআই সিরাজকে তাৎক্ষণিক ক্লোজডের নির্দেশ দেন এবং তার বিরুদ্ধে তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয়ভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর