,

ক্যান্সার, টিউমার ও চর্মরোগ প্রতিরোধে তোকমা

news-image

স্বাস্থ্য ডেস্ক।। আয়ুর্বেদিক চিকিৎসায় তোকমা বহুল ব্যবহূত একটি উপাদান। এশিয়ার বিভিন্ন মিষ্টি পানীয়, খাবারে এর ব্যবহার রয়েছে। বিশেষত দক্ষিণ-পূর্ব এশিয়ায় তোকমার ব্যবহার বেশি দেখা যায়। তবে ভারত, তাইওয়ান, ইন্দোনেশিয়াসহ আরো কয়েকটি স্থানে এটি অনন্য ভেষজ উপাদান। সাধারণত পানিতে সারা রাত এ দানাদার ভেষজটি ভিজিয়ে রেখে সকালে পান করা হয়। রমজানের সময় দিনে শরবতের সঙ্গেও এটি ভেজানো হয়।

প্রতি ১০০ গ্রাম তোকমায় রয়েছে ২৩৩ কিলোক্যালরি, ২৩ গ্রাম প্রোটিন ও ৪৮ গ্রাম কার্বোহাইড্রেট। অ্যাসিডিটি নিরাময়ক ও তৃষ্ণা নিবারক এ ভেষজ ঘর্মগ্রন্থিকে সচল রাখে, জ্বর ও ঠাণ্ডা প্রতিরোধ করে।

পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য ও পাকস্থলীর কোনো সমস্যা হলে তোকমা ভেজানো পানি পান করার প্রথা বেশ পুরনো। পাশাপাশি এটি পাইলস উপশমকারী উপাদান। তোকমা একাধারে লিভার, জরায়ু ও ত্বক ভালো রাখে। তোকমা প্রোস্টেট ক্যান্সার ও টিউমার প্রতিরোধক বলে পরিচিত। বাতের রোগীদের জন্য এর পাতার রস বেশ উপকারী। এর তেলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা চর্মরোগ নিরাময় করে।

ভালো ফলের জন্য তোকমা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সে পানি পান করুন। যদিও তোকমা পানিতে ভেজানোর ১০ থেকে ১৫ মিনিট পরই খাওয়া যায়। ইচ্ছা হলে ফলের রস বা পছন্দের পানীয়তে ব্যবহার করতে পারেন বহুগুণের এ ভেষজ উপাদান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর