,

হালেপ উইম্বলডনের নতুন রানি

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচ শুরুর আগে মার্কিন তারকা সেরেনা উইলিয়ামসের নামের পাশে ছিল ২৩টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। প্রতিপক্ষ সিমোনা হালেপের পাশে মাত্র ১টি; তাও মাত্র এক বছর আগে ফ্রেঞ্চ ওপেনে।

তবে অভিজ্ঞতা, তারকাখ্যাতিকে বুড়ো আঙুল দেখিয়ে মাত্র ৫৬ মিনিটে সেরেনাকে সরাসরি দুই সেটে ৬-২, ৬-২ গেমে হারিয়ে উইম্বলডনের সব আলো কেড়ে নিলেন হালেপ। উইম্বলডনের ঘাসের কোর্টের নতুন রানি এখন এই ২৭ বছর বয়সী রোমানিয়ান।

উইম্বলডনের এবারের আসরে হালেপ ছিলেন ৭ নম্বর বাছাই। টুর্নামেন্ট শুরুর আগে সম্ভাব্য চ্যাম্পিয়নের দৌড়ে তাকে নিয়ে বাজি ধরার লোক তেমন ছিল না বললেই চলে। তবে ফাইনালে সব সমীকরণ উল্টে দিলেন হালেপ। সেইসাথে ২৪তম শিরোপার জন্য সেরেনার আড়াই বছরের অপেক্ষাটা আরও দীর্ঘ হলো। ২০১৭’র অস্ট্রেলিয়ান ওপেনের পর আর গ্র্যান্ড স্ল্যামের দেখা পাননি এই আমেরিকান।

শুরু থেকেই আজ হালেপের ক্ষিপ্রতা দেখে শুধুই মনে হচ্ছিল, ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য কতটা মরিয়া তিনি। প্রথম ১০ পয়েন্টের আটটিই নিজের করে নিয়ে সেরেনাকে এতটুকু প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেননি তিনি। নারী টেনিসের কিংবদন্তিতুল্য সেরেনা উইলিয়ামসের এমন আত্মসমর্পণে স্তব্ধ হতে হয়েছে সবার। ১ বছরের মাথায় ২টি গ্র্যান্ড স্ল্যাম জিতে টেনিস দুনিয়ায় নিজের উত্থানের গল্পটা ভালোভাবেই লিখে চলছেন সিমোনা হালেপ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর