,

রেসলিং জগতে শিল্পা শেঠী!

news-image

বিনোদন ডেস্ক : শিল্পা শেঠী ও স্টোন কোল্ড স্টিভ অস্টিন। দুইজনের দূরদূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। একজন বলিউডের অভিনেত্রী, অন্যজন বিখ্যাত ডব্লিউডব্লিউই রেসলার। কোনোদিন সাক্ষাৎ হয়নি দু’জনের। তবে ফটোশপের মাধ্যমে মিলে গেলেন শিল্পা-স্টোন। হয়ে গেলেন ‘স্টোন কোল্ড শিল্পা শেট্টী কুন্দ্রা’। কীভাবে সম্ভব হল এটা?

কে করল এই কাণ্ড জানেন? বিখ্যাত ডব্লিউডব্লিউই রেসলার তথা অভিনেতা জন সিনা। নিজের ইনস্টাগ্রাম পেজে ছবিটি শেয়ার করে জন সিনা লেখেন, “স্টোন কোল্ড শিল্পা শেট্টী কুন্দ্রা”। কিন্তু হঠাৎ জনের এই শিল্পাপ্রীতির কারণ কী? শিল্পাকে চিনলেন বা কী করে তিনি?

এর জন্য ধন্যবাদ দিতে হয় শিল্পার ছেলে ভিয়ানকে। সেই মিলিয়েছে বলিউড ও ডব্লিউডব্লিউই রেসলারকে। এই বয়সেই সে ডব্লিউডব্লিউই’র অন্ধভক্ত। সব রেসলারদের নাম মুখস্থ তার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভিয়ানের এই রেসলিং প্রেমের কথা জানা যায়। তারপরই তার জন্য একটি বিশেষ ভিডিও মেসেজ পাঠান জন সিনা। ভিয়ানের হয়ে জনকে ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেন শিল্পা।

তবে শিল্পাকে নিয়ে জন সিনার পোস্ট করা সেই ছবি দেখে হাসি-ঠাট্টায় মজেছেন নেটিজেনরা। হাসছেন শিল্পা নিজেও। সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেছেন তিনিও। লিখেছেন, “এটা খুবই হাস্যকর… আমি সত্যিই এটা দেখিনি জন সেনা”।

সোশ্যাল মিডিয়াতে প্রায়ই নানা হাসির ছবি পোস্ট করতে থাকেন জন। ‘দ্য মেরিন’, ‘ট্রেনরেক’ ও ‘বাম্বলবি’ সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘ইউ কান্ট সি মি’ নামে একটি গানের অ্যালবামও রয়েছে তার। এই মুহূর্তে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত জন সিনা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ