,

এবার খালি হাতে ফিরতে চায় না নিউজিল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালের মেলবোর্নের পর ২০১৯ সালের লর্ডস। পরপর দুটো বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড। এবার আর খালি হাতে ফিরতে চান না কেন উইলিয়ামসন-রস টেলররা।

সেই প্রথমবার বিশ্বকাপ ফাইনালে ওঠা। কিন্তু শেষরক্ষা হয়নি। মেলবোর্নে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে পঞ্চমবার বিশ্বকাপ ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। হারের পর যেন একটা মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন সেবার ম্যাকালামের ডেপুটি কেন উইলিয়ামসন। পরের বার ফাইনাল হার্ডল পার হতেই হবে।

চার বছর পর এবার লর্ডস। আবার বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড। যাদের প্রথম থেকেই বিশ্বজয়ের অন্যতম ফেভারিট ধরেছিলেন বিশেষজ্ঞরা। প্রথম থেকে দাপটে খেলা শুরু করলেও গ্রুপের শেষ তিন ম্যাচে হঠাৎই ধাক্কা। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে হার। গ্রুপ পর্ব শেষ ১১ পয়েন্টে। একই জায়গাতে দাঁড়িয়েছিল পাকিস্তানও। কিন্তু ভাল রান রেটের জন্য সরফরাজদের টপকে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যান উইলিয়ামসনরা ৷
এবার ম্যানচেস্টারে সেই টানটান সেমিফাইনাল। বৃষ্টির জন্য যা গড়াল দু’দিনে। অবশেষে স্নায়ুর লড়াইয়ে বিরাটদের হারিয়ে পরপর দু’বার বিশ্বকাপ ফাইনালে কিউইরা। ম্যানচেস্টারের আগে সাতবার সেমিফাইনাল খেললেও নিউজিল্যান্ড ফাইনালে উঠেছে মাত্র একবার। তাও ২০১৫ সালে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। তার আগে ছয়টা সেমি ফাইনালে শুধু ব্যর্থতাই সঙ্গী। পরপর দুটো ফাইনালে উঠে বিশ্বকাপে নক আউটের রেকর্ডটাও কিছুটা ভাল হল।

২০১৫সালের ফাইনাল হার্ডলটা পেরোতে পারেননি ব্রেন্ডন ম্যাককালাম। চার বছর পর আর ম্যাককালাম হতে চান না বিশ্ব ক্রিকেটের নতুন ক্যাপ্টেন কুল কেন উইলিয়ামসন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর