,

মিন্নির বাবা বললেন, রিফাতের বাবার মাথা খারাপ

news-image

জেলা প্রতিনিধিঃ বরগুনার আলোচিত রিফাত শরীফ হ*ত্যাকা*ণ্ডের প্রধান সাক্ষী ও নি*হত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রে*ফতা*রের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে বরগুনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন নি*হত রিফাত শরীফের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ। সংবাদ সম্মেলনে তিনি রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে দ্রুত গ্রে*ফতা*রের দাবি জানান। সংবাদ সম্মেলেনে মিন্নি ও তার পরিবারের বিরুদ্ধে মিন্নির প্রথম বিয়ের তথ্য লুকানো এবং হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে মিন্নির সম্পৃক্ততার অভিযোগসহ ১০টি গুরুতর অভিযোগ তোলেন দুলাল শরীফ।

রিফাত শরীফের বাবা দুলাল শরীফের এসব অভিযোগ সম্পর্কে মিন্নির সঙ্গে কথা বলতে চাইলে তার অসুস্থতার কথা জানিয়ে সাথে কথা বলেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। দুলাল শরীফের মাথা ঠিক নেই জানিয়ে তিনি বলেন, ‘দুলাল শরীফ হার্টের রোগী। এ কারণে তিনি ভুলভাল বকছেন। তার কথার কোনো ভিত্তি নেই। তার কথায় কান দেয়ারও কিছু নেই।’ তিনি আরও বলেন, ‘রিফাতের ওপর হা*মলার পর আমি রিফাতকে আমার খরচে বরিশাল নিয়ে যাই। বরিশাল নেয়ার পর সেখানে কিছু লোক আমার ওপর হা*মলা করে। সেইসব হা*মলা*কারীদের প্ররোচনায় মূলত আজকের এই সংবাদ সম্মেলন করা হয়েছে।’

মিন্নির বাবা কিশোর বলেন, ‘আমার মেয়েটি বিধবা হয়েছে। মেয়ে জামাইয়ের জন্য আমার বুক ফেটে যাচ্ছে। ভিডিও ফুটেজে রিফাত শরীফকে বাঁচানোর আপ্রাণ প্রচেষ্টা দেখে হাজার হাজার মানুষ আমার মেয়ে মিন্নিকে বাহবা দিয়েছে। আমার মেয়ে জীবনের ঝুঁকি নিয়ে রিফাতকে বাঁচানোর চেষ্টা করেছে। তারপরও আমার মেয়ে ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিচ্ছে রিফাত শরীফের বাবা দুলাল শরীফ।’

মিন্নিকে গ্রে*ফতা*রের বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, রিফাত হ*ত্যা মা*মলাটি স্পর্শকাতর। মা*মলাটি আমরা অত্যন্ত গুরত্ব সহকারে নিরপেক্ষভাবে তদন্ত করছি। এ হ*ত্যাকা*ণ্ডে যে জড়িত থাকবে পুলিশ তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর। সূত্রঃ জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান